Advertisement
E-Paper

Ekta-Tusshar: ভাই-বোনের বিবাদ! তুষারকে পুলিশের হাতে তুলে দিতে যান একতা

ভাইয়ের কেরিয়ার গড়ে দিতে একাধিক ছবি প্রযোজনা করেন জিতেন্দ্র-কন্যা। কিন্তু জানেন কি, এই ভাইকেই এক সময়ে পুলিশের হাতে তুলে দিতে গিয়েছিলেন একতা?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৭:৪৩
তুষার কপূর এবং একতা কপূর।

তুষার কপূর এবং একতা কপূর।

তুষার কপূর এবং একতা কপূর। বলিউডের তারকা ভাই-বোন জুটি। দিদি একতার হাত ধরেই ছবির জগতে আত্মপ্রকাশ করেছিলেন তুষার। ভাইয়ের কেরিয়ার গড়ে দিতে একাধিক ছবি প্রযোজনা করেন জিতেন্দ্র-কন্যা। কিন্তু জানেন কি, এই ভাইকেই এক সময়ে পুলিশের হাতে তুলে দিতে গিয়েছিলেন একতা?

বহু বছর আগের ঘটনা। তখন দু’জনেরই বয়স কম। পরিবারের সঙ্গে তিরুপতি বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই বিবাদ হয় ভাই-বোনের। রেগে গিয়ে দিদির নাকে ঘুসি মেরে দেন তুষার। রেগে গিয়ে পুলিশকে ফোন করে বসেন একতা। শেষমেশ যদিও ভাইকে পুলিশের হাতে তুলে দিতে পারেননি দিদি।

ছোটবেলা থেকেই ডানপিটে ছিলেন দুই তারকা। কপিল শর্মার চ্যাট শো-তে এসে নিজেদের শৈশবকে এ ভাবেই বর্ণনা করছিলেন তুষার। স্কুলে গিয়েও মারপিট করতেন দু’জনে। টেনে ছিঁড়ে ফেলতেন একে অপরের জামার বোতাম। খুনসুটি, ঝগড়ায় এ ভাবেই কেটেছে একতা এবং তুষারের শৈশব।

বলিউড অভিনেতা জিতেন্দ্র এবং গীতা কপূরের জ্যেষ্ঠ কন্যা একতা জন্মেছেন ১৯৭৫ সালে। তার এক বছরের মাথায় জন্মান তুষার কপূর। পরবর্তী সময়ে দু’জনেই নিজের জায়গা পাকা করেছেন বলিউডে।

Bollywood Ekta Kapoor Tusshar Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy