Advertisement
E-Paper

Debasish-Devlina: মিষ্টির দোকান উদ্বোধন করেই ‘ডায়াবেটিক’ দেবাশিসের মিষ্টিমুখ! বাবার কীর্তি ফাঁস মেয়ের

নেটমাধ্যমে ছবি ভাগ করে দেবযানী কুমারের কাছে মেয়ে দেবলীনা কুমারের নালিশ, 'মা দেখ!'

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৫:৪৩
দেবাশিস কুমার এবং দেবলীনা কুমার

দেবাশিস কুমার এবং দেবলীনা কুমার

মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছেন দেবাশিস কুমার। রাসবিহারী অঞ্চলের বিধায়ককে এ ভাবে দেখে চোখ কপালে তাঁর একমাত্র মেয়ে দেবলীনা কুমারের। সঙ্গে সঙ্গে ছবি দিয়ে নেটমাধ্যমেই মা দেবযানী কুমারের কাছে তাঁর নালিশ, ‘মা দ্যাখো!'

বাবার মিষ্টি খাওয়া নিয়ে মেয়ের কেন এক আপত্তি? তার কারণও ছবির সঙ্গে জানিয়েছেন দেবলীনা। দেবাশিস সুগারের রোগী। মিষ্টিতে নিষেধ তাঁর। সেই নিষেধ ভেঙেছেন বলেই আশঙ্কিত মেয়ে। পাশাপাশি এও খোলসা করে দিয়েছেন, তাঁর বাবা মিষ্টির দোকান উদ্বোধনে গিয়েছিলেন। এর পরে মিষ্টিমুখ করাটাই স্বাভাবিক।

বাবার কীর্তি ফাঁস করতেই দেবলীনার সামাজিক পাতা জুড়ে মজার মন্তব্য। বেশির ভাগের ছদ্ম কোপ, দেবাশিস কুমার কেন তাঁদের সঙ্গে করে নিয়ে যাননি? কেউ আশ্বস্ত করেছেন, অল্প মিষ্টি খেলে কিচ্ছু হবে না। জনৈক নেটাগরিক রসিকতাও জুড়েছেন দেবলীনার সঙ্গে, বাবাকে এ রকম করে না ফাঁসানোই ভাল। বিধায়কের সুস্থতার কারণে উচ্ছের রস খাওয়ানোর পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

দেবলীনা কী বলছেন? একমাত্র মেয়ে কপট শাসন করেছেন বাবাকে, ‘আজ রাতে হচ্ছে বাবার!'

Devlina Kumar Diabetes Patient debasish kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy