Advertisement
E-Paper

হ্যাকার ও পুলিশের জোট অপরাধ দমন করবে, যৌনশিক্ষা দিতে গিয়ে কী হবে সুব্বুর? কী থাকছে ওটিটি-তে

সারা সপ্তাহের ক্লান্তি মেটাতে সপ্তাহান্তে ওটিটি-তে ডুব দেন দর্শক। কমেডি থেকে শুরু করে থ্রিলার, নানা স্বাদের ছবি বা সিরিজ়ই যেন হয়ে ওঠে ‘স্ট্রেসবাস্টার’। এই সপ্তাহান্তে কী কী দেখবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১০:১৮
এ সপ্তাহে ওটিটি-তে কী কী দেখবেন?

এ সপ্তাহে ওটিটি-তে কী কী দেখবেন? ছবি: সংগৃহীত।

করোনা অতিমারির পর থেকে ওটিটি যেন মানুষের স্থায়ী সঙ্গী হয়েছে উঠেছে। সারা সপ্তাহের ক্লান্তি মেটাতে সপ্তাহান্তে ওটিটি-তে ডুব দেন দর্শক। কমেডি থেকে শুরু করে থ্রিলার, নানা স্বাদের ছবি বা সিরিজ়ই যেন হয়ে ওঠে ‘স্ট্রেসবাস্টার’। এই সপ্তাহান্তে কী কী দেখবেন?

এনোলা হোম্‌স ৩: মিলি ববি ব্রাউন আবার ফিরছেন গোয়েন্দা এনোলা হোম্‌স-এর ভূমিকায়। এই ছবিতে এনোলা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হঠাৎ করেই তার ভাই শার্লক হোম্‌স নিখোঁজ হয়ে যায়। এর পর এনোলা জড়িয়ে পড়ে এক বিপজ্জনক রহস্যে। সেখান থেকে সে পৌঁছে যায় এক রোমাঞ্চকর অভিযানে। নেটফ্লিক্সে ১ জুলাই থেকে দেখা যাচ্ছে এই ছবি। গোয়েন্দাপ্রেমী দর্শক এই ছবি দেখতে পারেন সপ্তাহান্তে।

সুপার সুব্বু: এই সিরিজ়ে সন্দীপ কিশন অভিনয় করেছেন সুব্বু নামে এক যুবকের চরিত্রে। সুব্বুর ভাগ্য খুবই খারাপ। তাকে রক্ষণশীল মাকিপুর গ্রামের স্কুলে যৌনশিক্ষা পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। এক দিকে, তাকে নিজের কাজ সফল ভাবে করতে হয়। অন্য দিকে, এড়িয়ে চলতে হয় তার কঠোর বাবার রাগ। কিন্তু ভাগ্যের পরিহাস থাকে ছাড়ে না। এটি নেটফ্লিক্সের প্রথম তেলুগু অরিজিনাল সিরিজ়। ২ জুলাই থেকে দেখা যাবে এই সিরিজ়।

প্রীতম অ্যান্ড পেদ্রো: রাজকুমার হিরানি এই সিরিজ়ের মাধ্যেমে তাঁর ওটিটি সফর শুরু করলেন। কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি এই সিরিজ়। পুলিশ আধিকারিক পেদ্রোর চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। পেদ্রো খুবই পুরনো ভাবনাচিন্তার মানুষ। প্রযুক্তিতে দক্ষ হ্যাকার প্রীতমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার হিরানির পুত্র বীর হিরানি। পরিস্থিতির চাপে পেদ্রো ও প্রীতম একসঙ্গে কাজ করতে বাধ্য হয়। খুঁজতে থাকে এক ভয়ঙ্কর সাইবার অপরাধীকে, যার ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে। ৩ জুলাই থেকে জিয়োহটস্টারে দেখা যাবে এই সিরিজ়।

মুথাস্‌সি: মলয়ালম লোককাহিনির উপর নির্ভর করে তৈরি এই হরর সিরিজ়। কেরল-কর্নাটক সীমান্তের তুলু গ্রামকে ঘিরে এর গল্প এগোয়। লীলা নামে এক মহিলা ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়ে। স্বামী রাজনের পৈতৃক বাড়িতে আসার পরে তাদের পুত্র শ্রীকুট্টন অদ্ভুত ভাবে বদলে যেতে শুরু করে। পরে লীলা জানতে পারে, তাদের পরিবারে বহু পুরনো এক অভিশাপ রয়েছে। এক প্রাচীন দানবীয় অভিশাপই শ্রীকুট্টনকে গ্রাস করেছে। মলয়ালম সিরিজ় গত কয়েক বছরে প্রশংসা পেয়েছে। এটি ৩ জুলাই থেকে দেখা যাবে জ়ি ফাইভে।

ইসাকাপত্তনম: নব্বইয়ের দশকের বন্দর শহর ইসাকাপত্তনমকে ঘিরে এই ক্রাইম থ্রিলারের গল্প। সেখানে এক ভয়ঙ্কর ব্যক্তি নাইডু নিজের ক্ষমতা ধরে রাখতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন। তাঁর বিরুদ্ধে একসঙ্গে এগিয়ে আসে তিন জন। তারা কি শেষ পর্যন্ত পারে নাইডুকে কড়া জবাব দিতে? এই দক্ষিণী সিরিজ় ২ জুলাই থেকে আমাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে।

OTT

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy