Advertisement
E-Paper

Esha Gupta: দুর্ব্যবহারই করুন বা ছবি ফ্লপ হোক, তারকাসন্তান হলে সব মাফ: এষা

বলিউডের স্বজনপোষণ নিয়ে এ বার সোচ্চার এষা গুপ্ত। ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানরা বাড়তি কতটা সুবিধা পান, জানালেন 'আশ্রম ৩'- এর অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১১:২২
স্বজনপোষণ নিয়ে সোচ্চার এষা গুপ্ত

স্বজনপোষণ নিয়ে সোচ্চার এষা গুপ্ত

বলিউডে ঠিক কতটা সুবিধাজনক জায়গায় থাকেন তারকাসন্তানেরা? এ নিয়ে চর্চার অন্ত নেই ইন্ডাস্ট্রিতে। অভিযোগও উঠেছে বহু বার। মুখ খুলেছেন বহু তারকা। সেই তালিকায় এ বার শামিল এষা গুপ্ত। 'আশ্রম ৩'- এর অভিনেত্রী জানান, তারকাসন্তান হলে তাঁর কদরই আলাদা বলিপাড়ায়।

কেন এমন বললেন এষা?

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "মাঝেমাঝে মনে হয়, আমিও তারকাসন্তান বা এই ইন্ডাস্ট্রির অন্দরের কেউ হলে বেশ হত। দুর্ব্যবহারই কর বা ছবি ফ্লপ হোক, তাতেও কিছু যায়-আসে না। নতুন ছবি ঠিক হাতে এসে যেত।"

'বাদশাহ'-র অভিনেত্রী সাফ জানান, ইন্ডাস্ট্রিতে খুঁটির জোর না থাকলে লড়াইটা একেবারে অন্য রকম। একটা ছবি মুখ থুবড়ে পড়লে পরেরটা হাতে আসবে কি না, সে নিশ্চয়তা নেই তাঁদের। পথ দেখানোর বা দুঃখ ভাগ করে নেওয়ারও কেউ থাকে না। এষার কথায়, "আমার প্রথম ছবিটাই ফ্লপ হয়েছিল। ভীষণ ভয়ে ছিলাম, আবার কাজ পাব কি না ভেবে। আমি তো ইন্ডাস্ট্রির কেউ নই। পাগলের মতো কাজ খুঁজেছি। লড়াই করেছি। শেষমেশ অবশ্য ভাগ্য আমায় নিরাশ করেনি।"

'জন্নত ২' ছবিতে ইমরান হাশমির বিপরীতে বলিউডে পা রেখেছিলেন এষা। 'রুস্তম', 'হমসকল'-সহ একাধিক ছবিতে নজর কেড়েছেন তার পরে। আপাতত 'আশ্রম ৩' সিরিজে ববি দেওলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য রীতিমতো চর্চায়।

Esha Gupta Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy