Advertisement
E-Paper

Estelle Harris: ৯৩ বছর বয়সে প্রয়াত ‘সাইনফিল্ড’, ‘টয় স্টোরি’ খ্যাত অভিনেত্রী এস্টেল হ্যারিস

১৯৮৯ থেকে ১৯৯৮। কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। তাঁর সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভেসে আসে। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এই মায়ের চরিত্রটি সকলের প্রিয়, আবার একইসঙ্গে কেউ সহ্য করতে পারবে না বেশি ক্ষণ।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১৩:০৩
এস্টেল হ্যারিস

এস্টেল হ্যারিস

প্রয়াত এস্টেল হ্যারিস। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন হলিউডডের জনপ্রিয় টেলি তারকা। বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৮৯ থেকে ১৯৯৮। কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। তাঁর সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভেসে আসে। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এই মায়ের চরিত্রটি সকলের প্রিয়, আবার একইসঙ্গে কেউ সহ্য করতে পারবে না বেশি ক্ষণ।’’

তা ছাড়া টয় স্টোরিতে ‘মিসেস পোট্যাটো হেড’-একর চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজে, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’।

নিউ ইয়র্কে জন্মেছিলেন এস্টেল। কিন্তু যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সে‌খানে তাঁর বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময়ে তিনি বুঝতে পারলেন, তাঁর কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন।

hollywood comedy Estelle Harris
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy