Advertisement
E-Paper

সমুদ্রের মাঝে ভাসছে বাস্কেট, জলখাবার খেতে ডাকছেন সানি

ছুটি কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন সানি। বিলাসবহুল হোটেলের পুলে ভাসমান বাস্কেট থেকে জলখাবার খাওয়ার সময় ভাগ করে নিলেন ছবি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৩
বাস্কেট থেকে জলখাবার খাওয়ার সময় ভাগ করে নিলেন ছবি

বাস্কেট থেকে জলখাবার খাওয়ার সময় ভাগ করে নিলেন ছবি

সমুদ্রের নীল আর জলাধারের নীল এসে মিলেছে দিগন্তরেখায়। দু’পাশে সবুজের ছোপ। মাঝখানে সানি লিওনি। পরনে তাঁর আবঝা কালো মনোকিনি। পুলের স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক বাস্কেট। যা থেকে উঁকি দিচ্ছে রকমারি খাবার এবং পানীয়। সেখানেই জলযোগ সারছেন অভিনেত্রী। মলদ্বীপ থেকে বিলাসের সেই ছবি ভাগ করে নিলেন। ক্যাপশনে লিখছেন, ‘ব্রেকফাস্ট এনিওয়ান?’ বাস্কেটের গায়ে জ্বলজ্বল করছে মলদ্বীপের সমুদ্রমুখী বিলাসবহুল হোটেলের নাম। কাজের ফাঁকে আপাতত ছুটি কাটাচ্ছেন সেখানেই। সঙ্গে পরিবার রয়েছে কি না, জানা যায়নি।

বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলেই আফসোস ছিল প্রাক্তন পর্ন-তারকা সানির। তবে এ বার সেই সাধ মিটতে চলেছে তাঁর। সানিকে অডিশনে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। একসঙ্গে ছবি ভাগ করে নিয়ে নিজেই সুসংবাদ জানিয়েছেন অভিনেত্রী।

২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।

Sunny Leone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy