Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

১৪ বছরের দাম্পত্যে ভালবাসার রং ছড়ালেন জেনেলিয়া! রিতেশকে কী ভাবে ধারণ করলেন অভিনেত্রী?

১৪ বছরের দাম্পত্য। দুই পুত্রসন্তান। তার পরেও প্রেমে ভাসছেন রিতেশ-জেনেলিয়া! সদ্য মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজি’। উপলক্ষ্য উদ্‌যাপনে কী করলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৭:৫৪
জেনেলিয়া ডি’সুজ়া।

জেনেলিয়া ডি’সুজ়া। ছবি: ফেসবুক।

এখনও প্রবল প্রেমে রিতেশ দেশমুখ-জেনেলিয়া ডি’সুজা! ১৪ বছরের দাম্পত্যও বুঝি তাতে ছায়া ফেলতে পারেনি। এখনও রিতেশকে ভালবেসে তাঁর জন্য নিজেকে সাজান জেনেলিয়া। রিতেশের কোনও ছবি মুক্তি পেলে সেই মুহূর্ত উদ্‌যাপন করেন।

মে দিবসে যেমন মুক্তি পেয়েছে রিতেশ অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। এমন দিনে নিজেকে বিশেষ ভাবে সাজাবেন না তাঁর অভিনেত্রী স্ত্রী? স্বামীর প্রতি সমর্থন জানাতে এ দিন তিনি বেছে নিয়েছিলেন ‘আর’ লেখা কাস্টমাইজড মঙ্গলসূত্র ব্রেসলেট। সঙ্গে দক্ষিণের ঐতিহ্যবাহী শাড়ি পৈঠানি। এই সাজেই তিনি ছবির বিশেষ প্রদর্শনে যোগ দিয়েছিলেন। জেনেলিয়ার হাতের ব্রেসলেট নিমেষে ভাইরাল। ছবিশিকারিদের তো বটেই, উপস্থিত আমন্ত্রিতদেরও নজর কেড়েছে।

যে কোনও উৎসবে সনাতনী সাজে নিজেকে সাজাতে ভালবাসেন জেনেলিয়া। মে দিবসে তিনি জমকালো শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন কুন্দনের দুল, টিকলি, ভারী হার আর চুড়ি। ঘাড়ের কাছে হাতখোঁপায় ফুল ছিল। আর ছিল ছিমছাম প্রসাধন। সব মিলিয়ে আরও একবার আলোচনায় জেনেলিয়া। আলোচনায় রিতেশের সঙ্গে তাঁর ভালবাসা!

Ritesh Deshmukh Genelia D’Souza Shivaji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy