Advertisement
E-Paper

‘ঘূর্ণি’ ধারাবাহিকের নায়িকা এ বার বড়পর্দায়? নতুন ছবি প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী সপ্তশ্রী নন্দ?

শোনা গিয়েছে আদ্যোপান্ত বাণিজ্যিক ঘরানার ছবি তৈরি করছেন সুশান্ত দাস। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবিতেই নায়িকা সপ্তশ্রী। নায়ক কে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:৩৯
Ghurni Serial actress Saptashree Nanda started shooting for Susanta Das’s new Movie

সপ্তশ্রী নন্দ। ছবি: সংগৃহীত।

ছোটপর্দায় ক্রিকেটকেন্দ্রিক গল্প ‘ঘূর্ণি’ নিয়ে দর্শকের মনে আলোচনার শেষ নেই। কাঁথির মেয়ে সপ্তশ্রী নন্দ ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে এ বার বড়পর্দায় সপ্তশ্রী। অনেক দিন ধরেই শোনা গিয়েছিল প্রযোজক সুশান্ত দাস নতুন ছবি তৈরি করছেন। পরিচালনার দায়িত্বে তোতন চক্রবর্তী। সেখানেই দেখা যাবে সপ্তশ্রীকে।

শোনা গিয়েছে আদ্যোপান্ত বাণিজ্যিক ঘরানার ছবি তৈরি করছেন সুশান্ত এবং তোতোন। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এখনও অবশ্য শুটিং নাকি অনেকটাই বাকি। ছবিতে সপ্তশ্রীর নায়ক কে? শোনা গিয়েছে, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আরিয়ুন ঘোষকে। ‘অদম্য’ ছবির মাধ্যমে আরিয়ুনও বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে তিনি যে অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন, তা নয়। আর খলচরিত্রে দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষালকে।

নতুন কাজের প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রী সপ্তশ্রীর সঙ্গে। ধারাবাহিকের শুটিং সামলে তিনি প্রায় নাজেহাল। অভিনেত্রী বলেন, “খুব উত্তেজিত আমি। রাতে ছবির শুটিং সেরে সকালে আবার ধারাবাহিকের শুটিং করছি। ব্যস্ততাতেই কাটছে। কিন্তু এ যেন এক অন্য ধরনের অনুভূতি। খুব ভাল লাগছে। অনেক কিছু শিখতে পারছি।” সপ্তশ্রী জানিয়েছেন, ধারাবাহিকে কাজের সুযোগ আসার আগে প্রথমে এই ছবিতে অভিনয়ের সুযোগই এসেছিল। তাই সেটা বাড়তি পাওনা তাঁর কাছে।

কাঁথির মেয়ে সপ্তশ্রী। তিন মাস হল কলকাতায় এসেছেন। ধারাবাহিকে সুযোগ পাওয়ার সূত্রেই তাঁর কলকাতায় আসা। নায়িকা হিসাবে প্রথম কাজ অবশ্য ছোটপর্দাতেই। আপাতত মায়ের সঙ্গে কলকাতাতেই তাঁর পাকাপাকি আস্তানা। দিদি আর বাবা এখনও থাকেন কাঁথিতেই।

New Bengali Film Bengali TV Actress susanta das

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy