Advertisement
E-Paper

‘পাঠান’ দেখানো হলেই আগুন জ্বলবে! হুমকি ভিডিয়ো প্রকাশ করে গ্রেফতার ৩৩ বছরের যুবক

ছবি মুক্তির আগে একের পর এক বিতর্ক। এ বার প্রেক্ষাগৃহ মালিককে হুমকি ভিডিয়ো গুজরাতের যুবকের। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে গ্রেফতার যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৮:০৯
‘পাঠান’ দেখানো হলেই আগুন জ্বলবে!’, হুমকি দিয়ে গ্রেফতার যুবক।

‘পাঠান’ দেখানো হলেই আগুন জ্বলবে!’, হুমকি দিয়ে গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত।

কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। বিতর্কের জেরে আবারও শিরোনামে ‘পাঠান’। ‘প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখানো হলেই পর্দায় আগুন জ্বলবে’। গুজরাতের প্রেক্ষাগৃহ মালিকদের উদ্দেশে হুমকি ভিডিয়ো বছর ৩৩-এর এক যুবকের। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে গ্রেফতার অভিযুক্ত যুবক।

৩৩ বছরের ওই যুবকের নাম সানি শাহ ওরফে তৌজি। সম্প্রতি তিনি নিজেই সমাজমাধ্যমে প্রকাশ করেন ওই হুমকি ভিডিয়ো। হুমকি ভিডিয়োর ফলে সাম্প্রদায়িক হিংসা ঘটতে পারে, দাবি পুলিশের। হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবককে। তদন্তের পরে পুলিশের দাবি, ওই যুবক আগে করণি সেনার সদস্য ছিলেন। যুবককে গ্রেফতার করার পরে তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। ওই মোবাইল ফোনের সাহায্যেই ভিডিয়ো তৈরি করে প্রেক্ষাগৃহের মালিকদের পাঠিয়েছিলেন তৌজি, দাবি পুলিশের। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে গ্রেফতার হওয়া যুবক।

প্রসঙ্গত, এর আগেও ‘পাঠান’ বিতর্কে উত্তপ্ত হয়েছে গুজরাত। ছবির পোস্টার পুড়িয়ে দেওয়া থেকে আহমেদাবাদের শপিং মলে বিক্ষোভ— ‘পাঠান’ মুক্তির বিরুদ্ধে বার বার বিক্ষোভ প্রদর্শন করেছে বজরং দল। বিতর্ক-বিক্ষোভের শুরু ছবির ‘বেশরম রং’ গান মুক্তির পরে। গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে প্রতিবাদ জানায় বজরং দল। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও ছবিমুক্তির বিরোধিতায় অনড় বজরং দল।

সম্প্রতি এক সভায় বয়কট সংস্কৃতি নিয়ে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের উদ্দেশে ছবি, ছবির নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার বার্তাও দেন তিনি। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে স্বাগত জানান ছবি নির্মাতারা। তার পরেই এমন ঘটনার পুনরাবৃত্তি। তবে কি সুস্থ পরিবেশে মুক্তি পাবে না ‘পাঠান’? প্রশ্ন থেকেই যাচ্ছে।

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’। ছবিমুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে বক্স অফিসে অভাবনীয় সাড়া পেয়েছে বাদশার ‘কামব্যাক’ ছবি।

Pathaan Bollywood Bollywood Controversy Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy