Advertisement
E-Paper

Gulshan Kumar Murder Verdict: গুলশন কুমার হত্যাকাণ্ডে দাউদ ঘনিষ্ঠ রউফের যাবজ্জীবনের শাস্তিই বহাল বম্বে হাইকোর্টে

১৯৯৭ সালে ১৯ অগস্ট জুহুর এক মন্দিরের বাইরে ‘টি সিরিজ’-এর কর্ণধার গুলশন কুমারকে গুলি করে হত্যা করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১১:৩৭
গুলশন কুমার।

গুলশন কুমার।

গুলশন কুমারের হত্যাকাণ্ডে আব্দুল রউফ মারচেন্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সিদ্ধান্ত বহাল রাখল বম্বে হাইকোর্ট। ২০০২ সালে রউফকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত।

হাইকোর্টের বিচারপতি এস এস যাদব আর এন আর বরকার তাঁদের রায় জানালেন বৃহস্পতিবার। উচ্চ আদালতে চারটি আবেদন জমা পড়েছে। তার মধ্যে তিনটিতে অভিযুক্ত রউফ মারচেন্ট, রাকেশ চাঞ্চায়া পিন্নম এবং রাকেশ খাওকারকে দোষী সাব্যস্ত করার বিরোধিতা করা হয়েছে। একটিতে হত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত রমেশ তৌরানীকে বেকসুর খালাস করার বিরোধিতা করা হয়েছে।

১৯৯৭ সালে ১৯ অগস্ট জুহুর এক মন্দিরের বাইরে হত্যা করা হয়েছিল ‘টি সিরিজ’-এর কর্ণধার গুলশন কুমারকে। গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। তার পরে একাধিক ব্যক্তির নাম ওঠে এই হত্যাকাণ্ডের চার্জশিটে। গুলশন কুমারের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সুরকার নদিম সাইফির বিরুদ্ধে। তার পরেই তিনি দেশ ছেড়ে চলে যান ইংল্যান্ডে।

Murder Bollywood Gulshan Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy