Advertisement
E-Paper

সঙ্গীত ও ধ্যানের মিলন একই অনুষ্ঠানে! কোন অভিজ্ঞতার সাক্ষী থাকল কলকাতা?

সঙ্গীতপ্রেমী এবং ধ্যান অনুশীলনকারীদের এক বিশাল ও মনোরম সমাবেশ শাস্ত্রীয় শিল্পকলার মিলন কলকাতায় এক নতুন দিগন্তের সূচনা করল ৬ এপ্রিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২১:৫৮
অনুষ্ঠানের ঝলক!

অনুষ্ঠানের ঝলক! ছবি: সংগৃহীত।

দ্য হেরিটেজ স্কুলের নিকটবর্তী ‘হার্টফুলনেস মেডিটেশন সেন্টার’ এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকল। সঙ্গীতপ্রেমী এবং ধ্যান অনুশীলনকারীদের এক বিশাল ও মনোরম সমাবেশ শাস্ত্রীয় শিল্পকলার মিলন কলকাতায় এক নতুন দিগন্তের সূচনা করল ৬ এপ্রিল।

হার্টফুলনেস হল এক সহজ ধ্যানমূলক অনুশীলন যার সূচনা হয়েছিল এবং ১৯৪৫ সালে ভারতে শ্রী রামচন্দ্র মিশনের মাধ্যমেয়। এর লক্ষ্য ছিল হৃদয়ে শান্তি, সুখ এবং প্রজ্ঞা নিয়ে আসা।

অনুষ্ঠানটি ‘হার্টফুলনেস’-এর একটি পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়। প্রশিক্ষিত অনুশীলনকারীদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের একটি স্বল্প সময়ের ধ্যানের অভিজ্ঞতা প্রদান করা হয়। উপস্থিত অনেকের কাছেই এটি ছিল ধ্যানের জগতের সঙ্গে তাঁদের প্রথম পরিচয়।

Advertisement

এই সেশনের পরে মঞ্চে আসেন প্রখ্যাত সরোদ শিল্পী শ্রী সৌগত রায় চৌধুরী, যাঁর সঙ্গে সঙ্গতে ছিলেন তবলাবাদক শ্রী দেবজ্যোতি সান্যাল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy