Advertisement
E-Paper

১৩ বছরের সম্পর্কে ঠকলেন হিনা! ইঙ্গিত দিলেন অভিনেত্রী

হিন্দি টেলিভিশনের লক্ষ্মীমন্ত বউ থেকে হিনা এখন ‘স্টাইল আইকন’। এ বার প্রতারিত হিনা। অন্তত অভিনেত্রীর পোস্ট থেকে তারই আভাস পাওয়া গেল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ২০:০২
প্রেমে প্রতারণার শিকার হিনা।

প্রেমে প্রতারণার শিকার হিনা। ফাইল চিত্র।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সাজপোশাকের জন্য সব সময় চর্চায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের অভিনেত্রীদেরও। হিন্দি টেলিভিশনের লক্ষ্মীমন্ত বউ থেকে হিনা এখনকার ‘স্টাইল আইকন’। ফের হিনাকে নিয়ে চর্চা তুঙ্গে। কারণ, হিনা ও রকির বিচ্ছেদ। প্রেম করে নাকি ঠকেছেন তিনি। প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে হিনার বিচ্ছেদের খবরে সরগরম টেলিপাড়া। যদিও এ হেন ইঙ্গিত হিনার নিজেরই দেওয়া।

হিনার ইনস্টাগ্রাম অ্যাকাউনন্টে নজর রাখলেই অভিনেত্রী হালহকিকত এমনিই জানা যায়। তেমনই দিন কয়েক আগে একটি পোস্ট দেন হিনা। সেটা ঘিরেই যাবতীয় জল্পনা। কিন্তু কী লিখেছিলেন হিনা? অভিনেত্রী লেখেন, ‘‘বিশ্বাস করে ঠকে গিয়েছি, এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভাল মনের মানুষরা চারপাশের বাজে জিনিসের খোঁজ পায় না।’’এখানেই শেষ না, হিনা আরও একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘ঠকে যাওয়াই জীবনের একমাত্র সত্য, যা সঙ্গে রয়ে যায়।’’ অভিনেত্রীর হেঁয়ালিভরা এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। প্রশ্ন একটা, তা হলে কি রকির সঙ্গে ১৩ বছরের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে?

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম দেখা যায় রকিকে। দিন কয়েক আগে হিনাকে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সদ্য ছবির কাজ শুরু করেছেন। বিয়েটা কেবলই উপচার তাঁর কাছে। আগামী দু-তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর।

Hina Khan tv actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy