Advertisement
E-Paper

জ্বলছে মেক্সিকো, রাস্তায় পুড়ছে বাস, ভিন্‌দেশে গিয়ে আটকে গেলেন হনী, কেমন আছেন সেখানে?

মেক্সিকোর ‘মাদকসম্রাট’ এল মেনচোর মৃত্যুতে জ্বলছে সেই দেশ। সম্প্রতি মেক্সিকো যান হনী সিংহ। সেখানে গিয়ে রীতিমতো বেকায়দা পড়ে গিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭
মেক্সিকো গিয়ে বিপদে হনী সিংহ।

মেক্সিকো গিয়ে বিপদে হনী সিংহ। ছবি: সংগৃহীত।

অশান্ত মেক্সিকো। বহু বছর আগে পাবলো এসকোবারের মৃত্যুতে অশান্ত হয়েছিল সে দেশ। এ বার সেখানকার নতুন প্রজন্মের ‘মাদকসম্রাট’ এল মেনচোর মৃত্যুতে জ্বলছে গোটা দেশ। সম্প্রতি সেই দেশে গিয়েছেন হনী সিংহ। সেখানে রীতিমতো বেকায়দা পড়ে গিয়েছেন তিনি।

মেক্সিকোর রাস্তায় এখন শুধুই হিংসার ছবি। মাদক পাচারকারীরা রাস্তায় নেমেছে। প্রায় ১১ হাজার সেনা সেখানকার রাস্তায় মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, দেশ জুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে মেক্সিকোর মাদক কারবারিরা। বাস জ্বালিয়ে দিচ্ছে। দোকানপাট পুড়িয়ে দিচ্ছে। যার জেরে মেক্সিকোর আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে বিপুল বাহিনী পথে নামিয়েছে প্রশাসন।

এমন অবস্থায় ভারতের গায়ক সেখানে গিয়ে আটকে পড়ায় উদ্বেগে তাঁর অনুরাগীরা। যদিও সকলের উদ্বেগ দেখে সেখান থেকে বার্তা দেন হনী। তিনি জানান, নিরাপদেই রয়েছেন তিনি। খুব শীঘ্রই দেশে ফিরছেন। মহাদেবকে স্মরণ করে হনী বলেন, ‘‘আপনারা সকলেই আমার জন্য উদ্বিগ্ন, জানি। তার জন্য ধন্যবাদ! আমি মেক্সিকোয় নিরাপদে রয়েছি। এ বার উড়ানে বাড়ি ফিরব।’’ চার্টার্ড বিমানে ফিরছেন তিনি। বিমানে ওঠার আগে এই বার্তা দেন তারকা।

Yo Yo Honey Singh Honey Singh Mexico Bollywood Star Rapper
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy