Advertisement
E-Paper

প্রথম বার জন্মদিনে বাড়ি থেকে দূরে কাটাচ্ছেন শিরিন, বিশেষ দিনে কী আয়োজন করলেন প্রেমিক জিৎ সুন্দর?

২৬ মার্চ অভিনেত্রী শিরিন পালের জন্মদিন। এই প্রথম মায়ের থেকে দূরে অভিনেত্রী। সেই মনখারাপ তো আছেই। কিন্তু এই দিনটা বিশেষ করে তোলার চেষ্টায় তাঁর বন্ধুরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৯:৩৩
জন্মদিনে শিরিনকে আদুরে শুভেচ্ছা জিৎ সুন্দরের।

জন্মদিনে শিরিনকে আদুরে শুভেচ্ছা জিৎ সুন্দরের। ছবি: সংগৃহীত।

ঝাড়গ্রামের মেয়ে শিরিন পাল। এখন অবশ্য তিনি ছোটপর্দার পরিচিত মুখ। অপর্ণা নামেই সবার কাছে জনপ্রিয়। ২৬ মার্চ অভিনেত্রীর জন্মদিন। এই প্রথম মায়ের থেকে দূরে অভিনেত্রী। সেই মনখারাপ আছেই। তার মাঝে বন্ধুরাই এই দিনটিকে বিশেষ করে তোলার প্রচেষ্টায়। রাতে কেক কেটে জন্মদিনের উদ্‌যাপন হয়েছে অভিনেত্রীর।

সমাজমাধ্যমে ‘আদুরে’ শুভেচ্ছায় নায়িকাকে ভরিয়েছেন তাঁর প্রেমিক জিৎ সুন্দর। তাঁদের অনেক দিনের সম্পর্ক। জিৎ-কেও প্রতি দিন ছোটপর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। এ ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। প্রেমিকার জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর? যতই জন্মদিন হোক না কেন, দু’জনেই এ দিন শুটিংয়ে ব্যস্ত। জিৎ ব্যস্ত ‘কম্পাস’ ধারাবাহিকের শুটিং নিয়ে। অন্য দিকে শিরিন ব্যস্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিংয়ে।

তা হলে কি তার পরে বিশেষ উদ্‌যাপন হবে? জিৎ বললেন, “আমি অনেক কিছু লিখেছি সমাজমাধ্যমে। ওটাই আমার অনুভূতির বহিঃপ্রকাশ। এর থেকে বেশি কিছু সত্যিই প্রকাশ্যে আনতে চাই না। এইটুকু গোপনীয়তা রক্ষা করতে চাই। তাই আমি কী উপহার দিলাম, বা ও কী বলল, সেটা না হয় ব্যক্তিগতই থাকল।” নিজেদের সম্পর্ককে কখনও গোপনে রাখেননি তাঁরা। কিন্তু সম্পর্কের সবটা বাইরে উজাড় করে দিতে নারাজ জিৎ সুন্দর।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy