Advertisement
E-Paper

সুজানের জন্মদিনে কেন বিশেষ আমন্ত্রণ পেলেন হৃতিক?

আগামী ২৬ অক্টোবর নাকি তাঁরা ফের একসঙ্গে হচ্ছেন? তাঁরা অর্থাত্ হৃতিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। কিন্তু ২৬ অক্টোবর কেন? কারণ সে দিনই সুজানের জন্মদিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ২০:২৫
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

আগামী ২৬ অক্টোবর নাকি তাঁরা ফের একসঙ্গে হচ্ছেন? তাঁরা অর্থাত্ হৃতিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। কিন্তু ২৬ অক্টোবর কেন? কারণ সে দিনই সুজানের জন্মদিন। আর বার্থডে সেলিব্রেশনের জন্য নাকি সুজান বিশেষ ভাবে আমন্ত্রণ করেছেন হৃতিককে!

বিষয়টা ঠিক কী?
আসলে বিবাহবিচ্ছেদ হলেও বাবা-মা হিসেবে ছেলেদের প্রতি কর্তব্য পালনে কোনও ত্রুটি রাখেননি বলিউডের এই প্রাক্তন দম্পতি। ছেলেদের জন্মদিনও একসঙ্গে করেছেন তাঁরা। মাঝখানে কঙ্গনা ইস্যুতে হৃতিক যখন আইনি ঝামেলায় পড়েছিলেন তখনও তাঁর পাশে ছিলেন সুজান।
কিন্তু বলি সূত্রের খবর, সুজানের এ বছরের জন্মদিনে হৃতিককে বিশেষ আমন্ত্রণের কোনও কারণ রয়েছে। হৃতিকও নিজের নাকি সব কাজ বাতিল করেছেন ওই দিনের জন্য। সে দিন তাঁদের দুই ছেলে রেহান ও রিদানও থাকবে পার্টিতে। বি-টাউনের একটা বড় অংশ বলছে, হয়তো ফের সম্পর্ক জোড়া লাগাবার কথা ভাবছেন তাঁরা। সে কারণেই কি এই বিশেষ আমন্ত্রণ?

আরও পড়ুন: রণবীর-ঐশ্বর্যার এই ঘনিষ্ঠ দৃশ্যগুলি নিয়েই বিতর্ক?

hrithik roshan sujan khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy