Advertisement
E-Paper

৩০০ কোটি টাকার রামায়ণে হৃতিক আর দীপিকা

দীর্ঘ দিন ধরেই বড়পর্দায় রামায়ণ তৈরির কথা ভেবেছেন মধু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৬:১৬
বড়পর্দায় রাম-সীতা

বড়পর্দায় রাম-সীতা

বড়পর্দায় আসছে রামায়ণ। বাজেট ৩০০ কোটি। প্রযোজক মধু মন্টেনা তাঁর এই স্বপ্নের ছবির কাজ এ বার শুরু করতে চলেছেন বলেই জানা গিয়েছে।
কিন্তু নতুন এই রামায়ণের মুখ্য চরিত্রে অভিনয় করবেন কারা? এখনও পর্যন্ত যা খবর, তাতে রাম এবং সীতার চরিত্রের অভিনেতা-অভিনেত্রী নির্বাচন পাকা হয়ে গিয়েছে। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন।
দীর্ঘ দিন ধরেই বড়পর্দায় রামায়ণ তৈরির কথা ভেবেছেন মধু। এরই মধ্যে ভেঙে যায় তাঁদের ‘ফ্যান্টম ফিল্মস’। বাকি তিন অংশীদারের থেকে কোম্পানির পুরো মালিকানা কিনে নেন মধু। তার পর থেকে একা চলার সিদ্ধান্তেই তিনি অনড়।
সব পরিকল্পনা মাফিক চললে এই রামায়ণের পরিচালনার দায়িত্ব নেবেন ‘দঙ্গল’-খ্যাত নীতেশ তেওয়ারি। শোনা গিয়েছে, মধু এই ছবির জন্য বেশ কয়েক জন গবেষকের পরামর্শ নিচ্ছেন। তিনি চান না, কোনও ভাবেই এই ছবি নিয়ে বিতর্ক হোক।

Deepika Padukone Hrithik Roshan Ramayan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy