Advertisement
E-Paper

হৃতিকের অ্যাকাউন্টে হ্যাকার হানা!

হৃতিক রোশনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছিল। এখানেই শেষ নয়, সেই অ্যাকাউন্ট থেকে মিনিট কয়েক লাইভ স্ট্রিমিংও শুরু করে দিয়েছিল সেই হ্যাকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৬

হৃতিক রোশনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছিল। এখানেই শেষ নয়, সেই অ্যাকাউন্ট থেকে মিনিট কয়েক লাইভ স্ট্রিমিংও শুরু করে দিয়েছিল সেই হ্যাকার। তার উপর হৃতিকের প্রোফাইলের ছবি বদলে নিজের ছবিও লাগিয়েছে সে। এমন দুঃসাহসিক কাজে তাজ্জব হৃতিকের ভক্তরা। অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তা বুঝতে পারার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। কিছু ক্ষণ বাদে সেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভও করা হয়।

আরও পড়ুন: সাইবার অপরাধ দমন শাখায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ হৃতিকের!!

হৃতিকের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকারের ছবি। ছবি: হৃতিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

সেখানে হৃতিক বলেন, ‘‘অ্যাকাউন্ট হ্যাক হলেও আপাতত তা নিরাপদে রয়েছে। এবং অ্যাকাউন্টের মালিক এখন আমি নিজেই।’’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘‘উদ্ভাবনী শক্তির অধিকারী এক কিশোর আমার প্রোফাইল হ্যাক করেছিল।’’ এই পোস্টের পরেই ওই কিশোর হ্যাকারের ছবি বদলে নিজের নতুন ছবি লাগান হৃতিক।

ফেসবুক অ্যাকাউন্ট রিকভার হওয়ার পর হৃতিকের পোস্ট।

কিছু দিন আগে হৃতিকের সঙ্গে ঝামেলার সময়, কঙ্গনা রানাওয়াত পুলিশের কাছে জানিয়েছিলেন যে, হৃতিকের অ্যাকাউন্ট থেকে অনেক অশ্লীল মেসেজ এসেছিল। সে সময় নায়ক জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এরপরেও আবার তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করার ঘটনা ঘটল।

প্রোফাইলে ফের নিজের ছবি লাগান হৃতিক। ছবি: হৃতিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

Hrithik Roshan Facebook account hacked
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy