Advertisement
E-Paper

হৃতিক-কঙ্গনা ইমেল কাণ্ডে অভিনেতাকে সমন অপরাধ দমন শাখার

২০১৬ সালে হৃতিকের দায়ের করা মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতাকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৭
আবার তৈরি হবে নতুন বিতর্ক?

আবার তৈরি হবে নতুন বিতর্ক?

নতুন মোড় হৃতিক-কঙ্গনা ইমেল কাণ্ডে। মুম্বইয়ের অপরাধ দমন শাখার ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট সমন পাঠিয়েছে অভিনেতা হৃতিক রোশনকে। ২০১৬ সালে হৃতিকের দায়ের করা মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতাকে।কোনও ব্যক্তি একটি ভুয়ো ইমেল অ্যাকাউন্ট থেকে হৃতিকের নাম নিয়ে কঙ্গনাকে মেল করে। এই মর্মে অভিনেতা একটি অভিযোগ দায়ের করেন।

কঙ্গনার দাবি, হৃতিক নিজেই তাঁকে সেই ইমেলের খোঁজ দিয়েছিলেন এবং সেটির মাধ্যমেই ২০১৪ সাল থেকে তাঁরা কথাবার্তা বলতেন। ২০১৬ সালে কঙ্গনার কয়েকটি মন্তব্যের পর হৃতিক তাঁকে একটি আইনি নোটিশ পাঠান। অভিনেত্রী হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ বোকা প্রাক্তন বলে কটাক্ষ করেছিলেন সেই সময়। কিন্তু হৃতিক তাঁর এবং কঙ্গনার মধ্যে সম্পর্ককে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

২০১০ সালে ‘কাইটস’ এবং ২০১৩ সালে ‘ক্রিশ ৩’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। কাজের সময় থেকেই হৃতিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বলে দাবি করেন কঙ্গনা। হৃতিকের পাল্টা অভিযোগ, কঙ্গনা তাঁকে উদ্ভট মেল করতেন।

Advertisement

গত বছরের ডিসেম্বর মাসে , মামলাটি ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে নিয়ে আসা হয় কারণ অভিনেতার আইনজীবী তাঁদের অভিযোগটিকে খতিয়ে দেখার অনুরোধ রাখেন। তার আগে মুম্বই পুলিশের সাইবার সেলের হাতে সেই দায়িত্ব ন্যস্ত ছিল।

আরও পড়ুন:

kangana ranaut Bollywood Hrithik Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy