Advertisement
E-Paper

Hrithik-Abhishek: কী এমন করলেন হৃতিক? দেখে হেসে খুন অভিষেক, বরুণ, আয়ুষ্মান!

সপ্তাহান্তের গোড়াতেই খোশমেজাজে ‘কৃশ’। তিনি জমিয়ে ছুটি কাটাচ্ছেন ভাগ্নী সুরানিকা আর খুড়তুতো বোন পশমিনা রোশনের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৬:২২
হৃতিকের কাণ্ড

হৃতিকের কাণ্ড

বি-টাউনের তারকারা প্রায়ই তাঁদের ভক্তদের সঙ্গে খুনসুটিতে মাতেন। কখনও অনুরাগীদের সঙ্গে আড্ডা দেন। কখনও উত্তর দেন তাঁদের প্রশ্নের। কখনও নিছক মজা করে ভাগ করে নেন নানা অঙ্গভঙ্গির ছবি বা ভিডিয়ো। এঁদের মধ্যে হৃতিক রোশন অন্যতম। ইনস্টাগ্রামে ভালই সক্রিয় তিনি। নিজের নানা ছবি, মুহূর্ত প্রায়ই তিনি পোস্ট করেন এখানে। যেমন, শুক্রবারেই অনুরাগীদের মুখে হাসি ফোটাতে তিনি পোস্ট করেছেন ভীষণ মজাদার মুখভঙ্গি। যা দেখে অনুরাগীরা তো বটেই, হেসে খুন অভিষেক বচ্চন, বরুণ ধওয়ন, আয়ুষ্মান খুরানাও।

কেমন হৃতিকের মুখভঙ্গি? ইনস্টাগ্রামের ছবি বলছে, একটি ধূসর টি শার্ট পরেছেন অভিনেতা। মাথায় মানানসই একই রঙের টুপি। কানে মোবাইল ফোন। যিনি ফোন করেছেন সম্ভবত তিনি হোয়াটসঅ্যাপ কল করেছেন। কানে ফোন লাগিয়ে ভ্যাবাচ্যাকা খেয়েছেন অভিনেতা স্বয়ং। সেই বিস্ময় তাঁর চোখেমুখে। হতভম্ব হৃতিক বিস্ময়ের চোটে ট্যারা হয়ে গিয়েছেন! বন্ধু সহ-অভিনেতার এই অবস্থা দেখে হাসি চাপতে পারেননি ছোটা বি। তিনি সঙ্গে সঙ্গে ছবিতে হাসির চিহ্ন দিয়েছেন। এর পরেই হাততালির চিহ্ন দিন বরুণ, আয়ুষ্মান।

সপ্তাহান্তের গোড়াতেই খোশমেজাজে ‘কৃশ’। তিনি জমিয়ে ছুটি কাটাচ্ছেন ভাগ্নী সুরানিকা আর খুড়তুতো বোন পশমিনা রোশনের সঙ্গে। ইতিমধ্যে অভিনেতার পোস্ট করা ছবি ভাল সাড়া ফেলেছে অনুরাগী মহলে।

Hrithik Roshan Abhishek Bachchan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy