Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

বলিউডে ফের অঘটন! খুন হুমা কুরেশির ভাই, দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় ঠিক কী ঘটেছিল?

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ০৯:৪৪
হুমার পরিবারে বড় অঘটন।

হুমার পরিবারে বড় অঘটন। ছবি: সংগৃহীত।

ফের বলিউডে অঘটন। গাড়ি পার্কিং-এর জায়গাকে কেন্দ্র করে খুন হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায়। আসিফের বয়স হয়েছিল ৪২।

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তাঁরা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর হাতাহাতি শুরু হয়। কিছু ক্ষণ পরে তাঁরা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তাঁরা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তাঁর দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।

হুমার ভাইয়ের এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাঁদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।”

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তাঁর ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ প্রথম স্ত্রী শাহিনের। তিনি বলেছেন, "আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।" অভিনেত্রী হুমা কুরেশির তরফ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি এই বিষয়ে।

Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy