Advertisement
E-Paper

যোগ্যতাতেই কাজ পেয়েছি

গায়ক হরিহরনের ছেলে। বলিউডে কেরিয়ার শুরুর আগে কর্ণ হরিহরন-এর মুখোমুখি সুমনা দাশগুপ্তপ্রথম ছবি। কেমন লাগছে? এক্সাইটেড। নার্ভাস। ভয়-ভয়ও করছে। কী ভাবে তৈরি করলেন নিজেকে? প্রচুর রিহার্সাল করেছি। একটা কথা পরিষ্কার করে দিতে চাই। আমি অডিশন দিয়ে পাশ করেছি। এমন নয় যে হরিহরনের ছেলে বলে চরিত্রটা আমায় অফার করা হয়েছে।

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:০৩

প্রথম ছবি। কেমন লাগছে?

এক্সাইটেড। নার্ভাস। ভয়-ভয়ও করছে।

Advertisement

কী ভাবে তৈরি করলেন নিজেকে?

প্রচুর রিহার্সাল করেছি। একটা কথা পরিষ্কার করে দিতে চাই। আমি অডিশন দিয়ে পাশ করেছি। এমন নয় যে হরিহরনের ছেলে বলে চরিত্রটা আমায় অফার করা হয়েছে।

কলকাতায় তো বাবার প্রচুর ফ্যান।

ছোট্ট থেকে এই শহরের সঙ্গে আমার না়ড়ির যোগ। আসলে আমার মা দমদমে বড় হয়েছে। ছোটবেলায় গরমের ছুটিতে আমি কলকাতায় আসতাম। আর এলেই বায়না ধরতাম এগ রোল-এর জন্য। কলকাতার খাবার আমি খুব ভালবাসি। আর ফুটবল নিয়ে কলকাতার পাগলামির কথাও জানি। মারাদোনা যখন কলকাতায় এসেছিলেন, আমি গিয়েছিলাম।

লস এঞ্জেলেসে অভিনয় শিখেছেন তো...

হ্যাঁ, অভিনয় শিখেছি লস এঞ্জেলেসের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। বলিউডে আমার অ্যাকশন আইডল অক্ষয় কুমার।

২৪ জুন মুক্তি পাচ্ছে ‘মিসিং অন আ উইক এন্ড’। দর্শকদের কী বলবেন?

ছবিটা দেখুন। পাশে দা়ঁড়ান। আশা করি দর্শকদের খুশি করতে পারব। বাবা যেমন গানের মাধ্যমে প্রিয় হয়ে উঠতে পেরেছেন, আমিও চাই, অভিনয়ের মধ্যে দিয়ে মানুষকে কাছে টানতে।

Karan Hariharan bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy