Advertisement
E-Paper

‘জুতো চুরি’র খেলা বদলে গেল যুদ্ধে! শাহরুখ-পুত্র আরিয়ানের অচেনা রূপ প্রকাশ্যে

প্রিয়বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে ‘জুতো চুরি’র খেলায় মেতেছিলেন তিনি। সেই ভিডিয়ো ফাঁস করে দিয়েছে বিয়ের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২১:২৮
জুতো নিয়ে দৌড়োতেও দেখা গেল আরিয়ানকে!

জুতো নিয়ে দৌড়োতেও দেখা গেল আরিয়ানকে! ছবি: সংগৃহীত।

ক্যামেরার সামনে তিনি আসেন গম্ভীর মুখে। দুই ভ্রু'র মাঝেও থাকে ভাঁজ। তাই প্রায়ই প্রশ্ন ওঠে, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান হাসতে জানেন না? যদিও তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অন্য মত। আরিয়ান নাকি ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে খুবই হাসিখুশি। এ বার আরিয়ানের সেই রূপই প্রকাশ্যে। ‘জুতো চুরি’ করতে গিয়ে নাকি যুদ্ধ বাধিয়ে দিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দিকে দিকে।

প্রিয়বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে ‘জুতো চুরি’র খেলায় মেতেছিলেন তিনি। সেই ভিডিয়ো ফাঁস করে দিয়েছে বিয়ের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা। তার পর থেকেই আরিয়ানকে দেখে হাসির রোল উঠেছে অনুরাগীদের মধ্যে।

জুতো হাতে আরিয়ান।

জুতো হাতে আরিয়ান। ছবি: সংগৃহীত

বিয়ে ছিল আরিয়ানের বন্ধু মাহির মেটার। বিয়ের অনু্ষ্ঠানের আয়োজকের তরফ থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, “এ কোনও সাধারণ জুতো চুরির খেলা নয়। একে বলে ধামাল। জুতো চুরিরে খেলা যেন একটা যুদ্ধে পরিণত হয়েছে।” ভিডিয়োয় দেখা যাচ্ছে, খেলায় মেতেছেন বর ও কনেপক্ষ। হাতে জুতো নিয়ে দৌড়োচ্ছেন আরিয়ান। তার হাত থেকে আর একপক্ষ জুতো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হই হই রব উঠেছে বিবাহ আসরে।

Advertisement

ভিডিয়োটি দেখে মুগ্ধ আরিয়ান ও শাহরুখের অনুরাগীরা। তাঁরা আশ্বস্ত। কারণ, আরিয়ান মোটেই গম্ভীর মানুষ নন। তিনি বরং তাঁর বাবার মতোই বেশ রসিক।

উল্লেখ্য, অভিনয়ে আসেননি আরিয়ান। তিনি বেছে নিয়েছেন ছবি পরিচালনার কাজ। তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সাড়া ফেলেছে।

Aryan Khan Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy