Advertisement
E-Paper

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়ার চরিত্রের নকল করে ঝড় তুললেন তরুণী! দেখুন সেই ভিডিয়ো

ইনস্টাগ্রামে এমনিতেই খুব জনপ্রিয় চাঁদনি এবং আলিয়ার গলা নকল করার জন্য পরিচিতও। ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ৮ লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪২
চাঁদনি ইনস্টাগ্রামে এমনিতেই জনপ্রিয় এবং আলিয়ার গলা নকল করার জন্য পরিচিতও।

চাঁদনি ইনস্টাগ্রামে এমনিতেই জনপ্রিয় এবং আলিয়ার গলা নকল করার জন্য পরিচিতও। ছবি: ইনস্টাগ্রাম।

সম্প্রতি মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। আর এই সিনেমায় আলিয়া ভট্ট অভিনীত ‘ঈশা’ নামক চরিত্রের গলা নকল করে ভাইরাল হয়েছেন চাঁদনি নামের এক তরুণী। এই সিনেমায় আলিয়ার অভিনয় এবং গলা নকল করে ইনস্টাগ্রাম একটি ভিডিয়ো শেয়ার করেন চাঁদনি। আর এই ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যম জুড়ে আলোড়ন তৈরি করেছে। মূলত ‘শিবা’ রণবীর কপূরকে উপলক্ষ করে ‘ঈশা’ আলিয়ার ডায়লগগুলিই নকল করেছেন চাঁদনি।

এই ভিডিয়োয় প্রতি বাক্যেই ‘শিবা’ নামের পুনরাবৃত্তি করতে দেখা গিয়েছে চাঁদনিকে। চাঁদনি ইনস্টাগ্রামে এমনিতেই জনপ্রিয় এবং আলিয়ার গলা নকল করার জন্য পরিচিতও। ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ৮ লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। এই কমেন্টের ঝড়ও উঠেছে। এতই জনপ্রিয় হয়েছে চাঁদনির এই কীর্তি যে মিম-ও তৈরি হয়েছে।

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে অমিতাভ বচ্চন, রণবীর এবং আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। আলিয়া এবং রণবীরের অভিনয় নিয়ে অনেকে সমালোচনা করলেও নজর কেড়েছে এই সিনেমার ভিজুয়াল এফেক্ট (ভিএফএক্স)।

Bramhastra Alia Bhatt Ranbir Kapoor Amitabh Bachchan Ayan Mukerji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy