Advertisement
E-Paper

রেগে আগুন পরীমণি, স্বামীর সঙ্গে পরকীয়া! তুলোধনা সহ-অভিনেত্রী মিমকে

রাগে ফুঁসছেন পরীমণি। সমাজমাধ্যমে তুলোধনা করলেন নিজের স্বামী রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিন্‌হা সাহা মিমকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৪:৪৯
পরীমণির সংসারে ভাঙন?

পরীমণির সংসারে ভাঙন? ফাইল চিত্র।

‘পরাণ’, ‘দামাল’— সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সরিফুল ইসলাম রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিন্‌হা সাহা মিম অভিনীত দুই ছবি। যে ছবির পরিচালক রায়হান রফি। রাজ আর মিমের জুটি রীতিমতো দর্শকের নজর কেড়েছে। এক দিকে যখন এই জুটি নিয়ে এত হইচই, ঠিক তখনই মিম এবং রাজের বিরুদ্ধে অভিযোগ আনলেন নায়কের স্ত্রী পরীমণি।

মিমের ফেসবুক পোস্ট।

মিমের ফেসবুক পোস্ট। ছবি:ফেসবুক।

পরীমণি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। সদ্য মা হয়েছেন তিনি। তা নিয়েও দর্শকের উৎসাহ কম ছিল না। এরই মধ্যে নতুন গুঞ্জন, ছবি করতে গিয়ে নাকি নায়িকা মিমকে মন দিয়ে বসেছেন নায়িকার স্বামী রাজ। আর এই খবর কানে যেতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন পরীমণি। সমাজমাধ্যমে রীতিমতো আক্রমণ করলেন স্বামী এবং মিমকে। সঙ্গে দুষলেন ছবির পরিচালক রফিকেও। নায়িকা পরিচালকের উদ্দেশে লেখেন, “সিনেমার সাথে সাথে দালালিটাও ভাল করেন দেখি।” মিমের জন্য পরীমণির বার্তা, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। অন্য দিকে নিজের স্বামীকেও ছেড়ে কথা বলেননি তিনি। রাজের নাম উল্লেখ করে লেখেন, “এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।”

স্বামী রাজ এবং মিমকে আক্রমণ পরীমণির।

স্বামী রাজ এবং মিমকে আক্রমণ পরীমণির। ছবি: পরীমণির ফেসবুক থেকে।

অন্য দিকে যখন পরকীয়ার গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি, চুপ থাকলেন না বিদ্যা মিমও। নিজের বক্তব্যও স্পষ্ট করেছেন নায়িকা। লিখেছেন, “পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।” আনন্দবাজার অনলাইনের তরফে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ফোন কেটে দিয়েছেন। এই জল এ বার কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার।

Pori Moni Shariful Raj Bangladeshi Actor Relationship Extramarital Affair MIM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy