Advertisement
E-Paper

রোহিত শেট্টী গুলি-কাণ্ডে হাওয়ালা মামলার যোগ? আর্থিক কেলেঙ্কারির টাকায় হামলার ছক বিশ্নোইয়ের?

খবর, হাওয়ালা কাণ্ডের টাকাতেই নাকি নাশকতার ছক কষা হয়েছিল পরিচালক রোহিতের বাড়িতে। অর্থের জোগান দিয়েছিলেন আরজু বিশ্নোই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৫:১০
পরিচালক রোহিট শেট্টী।

পরিচালক রোহিট শেট্টী। ছবি: ফেসবুক।

রোহিত শেট্টী গুলি-কাণ্ডে চাঞ্চল্যকর খবর। পরিচালকের বাড়ির সামনে ঘটে যাওয়া হামলার পিছনে রয়েছে সাড়া ফেলে দেওয়া সর্বভারতীয় হাওয়ালা মামলার যোগ? সংবাদমাধ্যমকে রবিবার এমনই তথ্য দিয়েছে মুম্বই অপরাধদমন শাখা।

ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন রোহিতও। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে রসিকতাও করেছেন। সাজমাধ্যমে লিখেছেন, “জীবনে অ্যাকশন আর কমেডি, দুটোই বজায় আছে।”

মুম্বই অপরাধদমন শাখার দেওয়া তথ্য অনুযায়ী, হাওয়ালা কাণ্ডের টাকাতেই নাকি রোহিতের বাড়ির সামনে নাশকতার ছক কষেছিল দুষ্কৃতীরা। যার দায় স্বীকার করেছেন অপরাধদুনিয়ার কুখ্যাত ডন লরেন্স বিশ্নোই। খবর, হামলাকারী হিসাবে অভিযুক্ত গোলু পণ্ডিত অবৈধ হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পেয়েছিলেন। আর্থিক লেনদেনের মাধ্যম একটি ব্যাঙ্ক। অভিযোগ, হাওয়ালার অর্থ নেপাল, দিল্লি এবং উত্তর প্রদেশ-সহ দেশের একাধিক স্থানে পাচার করা হয়েছিল।

Advertisement

মুম্বই অপরাধদমন শাখা আরও জানিয়েছে, আর্থিক লেনদেনের সঙ্গেও জড়িত বিশ্নোই গ্যাং। তারা জানতে পেরেছে, দলের অন্যতম সদস্য আরজু বিষ্ণোই আর্থিক লেনদেনটি ঘটিয়েছিলেন। পাশাপাশি, এই ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিযুক্ত গোলু পণ্ডিত। খবর, তিনি শুধু হামলাকারীদের নিয়োগই করেননি, রোহিতের বাড়ির সামনে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় আশ্রয়, রসদ এবং অন্যান্য সহায়তারও ব্যবস্থা করেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে এ-ও জানা গিয়েছে, ঘটনাটি আচমকা ঘটেনি। বরং এটি একটি সুপরিকল্পিত অভিযান।

Hawala scandal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy