Advertisement
E-Paper

Raj-Swastika: রাজ চক্রবর্তীর ‘সঙ্গীতের মহাযুদ্ধ’র সেটে স্বস্তিকা, অতিথি বিচারক হয়ে আসছেন নাকি

রাজ এবং স্বস্তিকা দু’জনেই একসঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই জায়গা থেকেই অনুমান, হয়তো এ ভাবেই পরিচালক-অভিনেত্রী কেজো সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৮:২২
রাজ চক্রবর্তীর ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ গানের অনুষ্ঠানের সেটে উপস্থিত স্বস্তিকা মুখোপাধ্যায়।

রাজ চক্রবর্তীর ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ গানের অনুষ্ঠানের সেটে উপস্থিত স্বস্তিকা মুখোপাধ্যায়।

ছবিগুলি কিছুদিন আগে তোলা। তার থেকে দু'টি ছবি রাজ চক্রবর্তী ভাগ করে নিয়েছিলেন। সেখানে তিনি আর স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে ক্যামেরাবন্দি। সোমবার সেই সময়ে তোলা আরও দু’টি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন অভিনেত্রী। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি রাজ চক্রবর্তীর ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ গানের অনুষ্ঠানের সেটে উপস্থিত। একটিতে তিনি, রাজ চক্রবর্তী এবং সঞ্চালক মীর আফসার আলি। দ্বিতীয়টিতে শুধুই মীর। এই ছবিই প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি গানের অনুষ্ঠানে অতিথি বিচারক হয়ে আসছেন স্বস্তিকা?

জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অনুষ্ঠানের অন্যতম বিচারক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সুরকারের বক্তব্য, ‘‘চিত্রায়ণ স্টুডিয়োতে আমিও স্বস্তিকাকে আসতে দেখেছি। তবে তিনি অতিথি বিচারক হয়ে আসছেন কিনা, সে সম্বন্ধে কিছুই জানি না।’’ যেহেতু আগের পোস্টে রাজ এবং স্বস্তিকা দু’জনেই একসঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই জায়গা থেকেই অনুমান, হয়তো এ ভাবেই পরিচালক-অভিনেত্রী কেজো সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন। যদিও চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, নিছক সৌজন্য সাক্ষাৎ সারতেই এসেছিলেন অভিনেত্রী।

স্বস্তিকা নিজেও ছবি দিয়ে লিখেছেন, ‘রং (পড়ুন 'কালার্স চ্যানেল') ছাড়া জীবন বৃথা!’ এও জানিয়েছেন, এই রং তাঁর জীবনে এক ঝলক খুশি এনে দিয়েছে। স্বস্তিকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে খুশি হয়েছিলেন রাজও। ছবি দিয়ে পরিচালক লিখেছিলেন, ‘বহু দিন পরে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হল। শুধু প্রিয় বন্ধু নয়, প্রিয় অভিনেত্রীও বটে।’ স্বস্তিকার মন্তব্য ছিল, ‘তোমায় দেখে খুব ভাল লাগল বিধায়ক। এ বার একসঙ্গে কাজ করে ফেলতে হবে।’ প্রসঙ্গত, এখনও রাজ-স্বস্তিকা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি।

Raj Chakrabarty Swastika Mukherjee Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy