Advertisement
E-Paper

Jacqueline Fernandez: জ্যাকলিনের সমস্যা কমছে না! জেরা করার জন্য অভিনেত্রীকে ফের দিল্লিতে তলব ইডি-র

রবিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে তাঁকে খানিক ক্ষণের জন্য আটক করেন তদন্তকারীরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ১৮:১১
জ্যাকলিনকে তলব ইডি-র

জ্যাকলিনকে তলব ইডি-র

ক্রমে জালে জসিয়ে পড়ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আগামী ৮ ডিসেম্বর, বুধবার, তাঁকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাজিরা দিতে হলে বুধবার দিল্লি যেতে হবে বলি নায়িকাকে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগের মামলায় এই নিয়ে তৃতীয় বার তলব করা হল জ্যাকলিনকে।

রবিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে তাঁকে খানিক ক্ষণের জন্য আটক করেন তদন্তকারীরা। মনে করা হয়েছিল, আটক করে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু খানিক পরে মুম্বই বিমানবন্দর ছেড়ে বেরোনোর অনুমতি দেওয়া হয় শ্রীলঙ্কার বাসিন্দাকে। নায়িকার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করেছে ইডি।

এর আগে দু’বার জ্যাকলিনকে তলব করেছিল ইডি। সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক, সুকেশের কারবারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ইডি যে চার্জশিট জমা দিয়েছে, তাতে বলি নায়িকাদের দেওয়া সুকেশের উপহারের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চারটি পার্সি বিড়াল (যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা), ঘোড়া, গয়নাগাটি, চিনামাটির তৈরি বাসনপত্র পাঠিয়েছেন জ্যাকলিনকে। শুধু জ্যাকলিন নয়, নোরা ফতেহিকেও দামি গাড়ি উপহার দিয়েছেন সুকেশ। কিন্তু কেন? এ নিয়ে অনেক তত্ত্ব। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে সুকেশের ‘সম্পর্ক’ ক্রমেই গভীর হচ্ছিল। এমনও শোনা যাচ্ছে, তিনি সুকেশের অর্থের উৎস জেনে ফেলায়, তাঁকে চটাতে চাননি সুকেশ। যে জন্যই এত উপহার। আসল কারণ অবশ্য তদন্তের পরই প্রকাশ পাবে। তবে জ্যাকলিনের সমস্যা যে ক্রমেই বাড়ছে, তা বলে দিতে হয় না।

এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। এর পরই নাম জড়ায় জ্যাকলিনের।

Jacqueline Fernandez Sukesh Chandrasekhar ED Enforcement Directorate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy