Advertisement
E-Paper

ফের একসঙ্গে জয়-বীরু

৪০ বছর পর ফের একসঙ্গে জয়-বীরু! এ বার টেলিভিশনের পর্দায়। তবে দুধের স্বাদ ঘোলে মিটলেও তাঁরা এলেন-দেখলেন এবং জয় করলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ২০:৪৪

৪০ বছর পর ফের একসঙ্গে জয়-বীরু! এ বার টেলিভিশনের পর্দায়। তবে দুধের স্বাদ ঘোলে মিটলেও তাঁরা এলেন-দেখলেন এবং জয় করলেন।

স্টার প্লাস-এর টক শো’ ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র ফাইনাল এপিসোডে বীরুকে কাছে পেয়ে আবেগে নিজের কাছে টেনে নিলেন জয়। ’৭৫-এ রমেশ সিপ্পির এপিক ‘সোলে’র বন্ধুত্ব এখনও অটুট। সেই সঙ্গেই সোলে’র ইতিহাস যেন ফের ভাসল ছোট পর্দায়। সঞ্চালক অমিতাভ বচ্চনের অতিথি ধর্মেন্দ্রর উপস্থিতিতে তৈরি হল ম্যাজিক মোমেন্ট। আর দর্শকদের স্মৃতিতে গুনগুনিয়ে উঠে এল ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। মনে পড়ে গেল সাইড কারে বীরুকে নিয়ে মাঠ-ঘাট ছাপিয়ে জয়ের মোটরসাইকেল দৌড়।

ধর্মেন্দ্রর সঙ্গে শো’তে তাঁর ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করেছেন বিগ বি। বলেছেন, “বীরুর সঙ্গে ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’তে আমার দেখা হওয়ামাত্র ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ উঠে এল। ৪০ বছর কেটে গেলেও ওই গানের রেশ একটুও কমেনি।” তবে তাঁর আক্ষেপ, “আজকাল আমাদের খুব কমই দেখা হয়। সেই সব দিনগুলি যে কোথায় গেল!”

Jai-Veeru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy