Advertisement
E-Paper

মানসিক ভাবে হেনস্থার শিকার অর্জুন, ভেঙে পড়েছিলেন তিনি! সৎভাইয়ের জন্য কী বললেন জাহ্নবী?

গত কয়েক মাস ধরে অর্জুনকে নিয়ে নানা ব্যঙ্গ ও রসিকতায় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে। তাঁর অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। এ ছাড়াও নানা বিষয়ে কটাক্ষ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তাঁকে কটাক্ষ করার কারণও স্পষ্ট নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:০৯
অর্জুনকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী!

অর্জুনকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী! ছবি: সংগৃহীত।

দিনের পর দিন মানসিক হেনস্থার শিকার হয়েছেন অর্জুন কপূর। অবশেষে স‌ৎভাইয়ের পাশে দাঁড়ালেন জাহ্নবী কপূর। কিছু দিন আগে অর্জুনও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে, যা দেখে শিউরে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। এ বার তাঁকে নিয়ে কথা বললেন জাহ্নবী।

গত কয়েক মাস ধরে অর্জুনকে নিয়ে নানা ব্যঙ্গ ও রসিকতায় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে। তাঁর অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। এ ছা়ড়াও নানা বিষয়ে কটাক্ষ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তাঁকে কটাক্ষ করার কারণও স্পষ্ট নয়। সম্প্রতি সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তিনিও অনবরত কটাক্ষের শিকার হন সমাজমাধ্যমে। কেন এত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের, তা নিয়ে নির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে জাহ্নবীর। তাঁর কথায়, “আমার যতটুকু মনে হয়, সমাজমাধ্যমে সবাই চায় নজর আকর্ষণ করতে। পরিচিতি পেয়ে ভাইরাল হতে চায়। তাই কেউ যদি আপনাকে নিয়ে ভিডিয়ো বানায় বা কিছু লেখে, বুঝবেন আপনার নাম ব্যবহার করে নিজের লাভ করার চেষ্টা করছে তারা। আপনি আসলে বলির পাঁঠা মাত্র। ইচ্ছে করে বিতর্ক তৈরি করে এরা নিজের খ্যাতি বাড়াতে চায়। আসলে এরা আপনার সম্পর্কে যা বলছে, সেটা ব্যক্তিগত কিছু নয়। শুধু আপনার নামটাই ব্যবহার করছে। এ ভাবে ভাবলে, আর মনে আঘাত লাগবে না।”

অর্জুনের প্রসঙ্গে জাহ্নবী বলেন, “সবাই নিজের কাজ করছে, সবাই দিনের শেষে সংসার চালানোর চেষ্টা করছে। তাই এ সব বিষয়কে খুব গভীর ভাবে নেওয়ার দরকার নেই।” অর্জুনকে কটাক্ষ করার পিছনেও কোনও কারণ দেখেন না অভিনেত্রী। তাঁর কথায়, “হ্যাঁ, ভুল বুঝলে কষ্ট তো লাগেই। আর যখন হেনস্থায় বদলে যায়, আরও খারাপ লাগে। যেমন আমি আমার ভাইয়ের সঙ্গে হতে দেখেছি। তার কোনও সঠিক কারণও নেই। এ ধরনের আচরণ ঠিক নয়। খারাপ কথা থেকে আরও খারাপ কথা বাড়ে, তাই সেখান থেকে দূরে থাকাই ভাল।”

অর্জুন তাঁর প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। সেখানে মায়ের জন্য অভিনেতা লিখেছিলেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।” এই মন্তব্য দেখে চিন্তায় পড়ে যান অর্জুনের শুভাকাঙ্ক্ষীরা। অভিনেতা হাল ছে়ড়ে দেবেন না তো? এই প্রশ্নও উঠতে থাকে। তার পর থেকে তাঁর দিকে কটাক্ষ করা কিছুটা কমিয়েছেন নিন্দকেরা।

Janhvi Kapoor Malaika Arora Arjun Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy