Advertisement
E-Paper

ভোটের ফলঘোষণার মাসপূর্তিতে মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপন মমতার! বললেন, ‘নতুন পথচলা শুরু’

বৃহস্পতিবার রাজা রামমোহন রায় লাইব্রেরিতে যান মমতা। সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক মদন মিত্র, কুণাল ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নেতা-কর্মীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২০:৩৩
মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি: ফেসবুক থেকে।

ঠিক এক মাস আগে, ৪ মে বিধানসভা ভোটের ফল ঘোষিত হয়েছিল। তার প্রথম মাসপূর্তিতে, বৃহস্পতিবার রাজা রামমোহন রায় লাইব্রেরিতে গিয়ে মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ফলঘোষণাকে তিনি বার বার ‘গণতন্ত্রের লুট’ বলে আখ্যা দিয়েছেন। সেই ‘লুটের মাসপূর্তিতে’ তাঁর ঘোষণা, নতুন করে পথ চলা শুরু হল। কর্মীদের লড়াই করার বার্তাও দেন মমতা। বৃহস্পতিবার কালীঘাট মন্দিরেও যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাজা রামমোহন রায় লাইব্রেরিতে যান মমতা। সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক মদন মিত্র, কুণাল ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নেতা-কর্মীরা। সেখানে মনীষীদের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। গান করেন দোলা সেন। সেই গানের মাধ্যমেই কর্মীদের লড়াই করার বার্তা দেন মমতা। তিনি জানান, নতুন করে পথচলা শুরু হল।

রাজা রামমোহন রায় লাইব্রেরি থেকে ফেরার পথে ধর্মতলার নেতাজি মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। তার পরে কালীঘাট মন্দিরেও যান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy