কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চললেও সেই সম্ভাবনায় জল ঢাললেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, এখনও পর্যন্ত মেয়রের কোনও পদত্যাগপত্র তাঁর কাছে জমা পড়েনি। পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালা বলেন, “এখনও পর্যন্ত মেয়র কোনও পদত্যাগপত্র আমার কাছে পাঠাননি। পাঠালে আপনারা জানতে পারবেন।”
এর আগে বুধবার নবান্নে বৈঠকশেষে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের আলোচনা হয়েছে। কুণালের বক্তব্য, “ফিরহাদ হাকিম আগে একাধিক বার নেত্রীকে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।” তবে কুণালের এই বক্তব্যের কিছু ক্ষণ পরেই ফিরহাদ নিজে স্পষ্ট করে জানান, “পদত্যাগের বিষয়ে এখনও আমি কোনও সিদ্ধান্ত নিইনি।” ফলে মেয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
আরও পড়ুন:
বৃহস্পতিবার পুরসভার অধিবেশন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মালা। তিনি জানান, গত ২২ মে যে হাউস বৈঠক হওয়ার কথা ছিল, তা হঠাৎ করেই বাতিল হয়ে যায় এবং সেই বিষয়ে তাঁরা আগে থেকে কিছুই জানতেন না। মালা বলেন, “আমরা পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে ছিলাম। এরপর ২৯ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হই। ৩ জুন শুনানি হয়েছে। আগামী ১৯ জুন দুপুর ২টোয় পুরসভার অধিবেশন ডাকা হচ্ছে। সেই অনুযায়ী সেক্রেটারিকে চিঠি পাঠানো হবে এবং আদালতকেও বিষয়টি জানানো হবে।”
পুরসভার অধিবেশন ডাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত বলেন, “অবশ্যই হাউস হওয়া প্রয়োজন। সেখানে সকলেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে পারবেন। গত মাসে আমরা কোনও ডাক পাইনি। তবে অধিবেশন ক্লাব রুমে নয়, কাউন্সিল চেম্বারেই হওয়া উচিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত কয়েক দিন ধরেই সইকাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে।
- সইকাণ্ড নিয়ে চাপানউতরের মধ্যে জল্পনা জোরালো হতে থাকে, তৃণমূল কি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে?
- বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত।
-
১৫:১৪
‘মহারাষ্ট্র মডেলে’ ঘাসফুল প্রতীক দখল? ‘নেত্রী’ মমতার সঙ্কট বাড়াতে চলেছেন ‘বহিষ্কৃত’-বিদ্রোহী ঋতব্রত? -
২২:২৯
মমতার পরিষদীয় দল ভাঙিয়ে মমতাকেই পরামর্শদাতা হিসাবে চান ঋতব্রত! দাবি, অভিষেকের সঙ্গে সম্পর্কই নেই বিধানসভার -
২১:২৯
ন’বছরে দুই দল থেকে দু’বার বহিষ্কার! ‘দল ভেঙেই’ বিরোধী দলনেতা, রাজ্যসভা থেকে শুরু করে বিধানসভার ঋতব্রতকথা -
১৯:২৭
দু’টুকরো জোড়াফুল, অভিষেকই কি কারণ, ভাঙনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবেন মমতা? -
মমতার হাতছাড়া হচ্ছে তৃণমূল? ৫৯ বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় বিদ্রোহী ও বহিষ্কৃত ঋতব্রত, সঙ্গী অন্যেরাও