বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রতিটি দলেরই। প্রস্তুতি ম্যাচ খেলাও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ফ্রান্সের। সেই ম্যাচে কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার উত্তর দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। এ দিকে, লেমিনে ইয়ামালকে নিয়ে চিন্তা দূর করেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে।
আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের। তার আগে আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে। এর পর ৯ জুন তারা আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।
এমবাপে এবং উইলিয়াম স্যালিবাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমবাপে ক্লাবকে সাফল্য এনে দিতে পারেননি। স্যালিবা আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন।
সাংবাদিক বৈঠকে দেশঁ বলেছেন, “কিলিয়ান মানসিক এবং শারীরিক ভাবে দারুণ জায়গায় রয়েছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছে এমবাপে। জাতীয় দলের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা। কিলিয়ানের যা অভিজ্ঞতা রয়েছে তা বাকিদের নেই। তৃতীয় বার বিশ্বকাপ খেলতে নামবে। ও পুরোপুরি প্রস্তুত।”
স্যালিবাও সুস্থ হচ্ছেন বলে জানিয়েছেন দেশঁ। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। দেশঁর কথায়, “উইলিয়াম ভালই আছে। বৃহস্পতিবার ম্যাচ হলেও খেলতে পারত। কিন্তু ওকে খেলাব না। সকলের খেলার সময় নিয়ে ভাবতে হচ্ছে আমাকে। হাতে থাকা ২৬ জনের সকলেই ভাল জায়গায় রয়েছে।”
এ দিকে, বৃহস্পতিবার স্পেনের প্রস্তুতি ম্যাচ রয়েছে ইরাকের সঙ্গে। ইয়ামাল সেই ম্যাচে খেলবেন না। তবে ১৫ জুন বিশ্বকাপে কেপ ভার্দে ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা কোচ ফুয়েন্তের।
আরও পড়ুন:
তিনি বলেছেন, “কোনও বদল না হলে ১৫ জুন ইয়ামাল খেলবে। নিশ্চিত ভাবে বলতে পারছি না। তবে কয়েক মিনিট খেলাতে পারি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওকে খেলাতে পারি। আপাতত সব দিকই খতিয়ে দেখতে হচ্ছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৭:৪৫
৫ মিডফিল্ডার: চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিটিনহা থেকে প্রতিভাবান বেলিংহ্যাম, ফুটবল বিশ্বকাপে মাঝমাঠ কাঁপাতে চলেছেন কোন ফুটবলারেরা? -
১৪:২৩
১৬ স্টেডিয়াম: কোথায় কোথায় হবে ফুটবল বিশ্বকাপের ১০৪টি ম্যাচ? সবচেয়ে বড় স্টেডিয়ামই পায়নি ফাইনালের দায়িত্ব! -
১৩:২৩
৫ রেকর্ড: এ বারের ফুটবল বিশ্বকাপে যা ভাঙতে পারেন মেসি -
১০:২৪
তারুণ্যে ভরা দলে নজর থাকবে সেই ৪১ বছরের রোনাল্ডোর দিকেই, অধরা ট্রফি কি এ বার হাতে তুলতে পারবেন ক্রিশ্চিয়ানো? -
ফুটবল বিশ্বকাপে রাজনীতির আঁচ, ট্রাম্প প্রশাসনের নানা নীতিতে অনিশ্চয়তা, আশঙ্কার আবহ, চ্যালেঞ্জের মুখে ফিফা