Advertisement
E-Paper

মঞ্চে ওঠার ৫ মিনিট আগে গাউনের চেন গেল কেটে! পোশাক-বিভ্রাটে নাজেহাল জাহ্নবী

নিজেকে প্রমাণ করাটা জেদের পর্দায় নিয়ে গিয়েছেন জাহ্নবী। শ্রীদেবী-কন্যা শুধু নন, তিনি নিজেই এখন নিজের তুলনা। সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয় জাহ্নবী তাঁর সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবি-সহ জানালেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ২১:১৮
Janhvi Kapoor reveals zip of her gown ripped minutes before her Filmfare performance

গাঢ় বেগনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তাঁর সজ্জাশিল্পী। ছবি—ইনস্টাগ্রাম

মঞ্চে উঠে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগেই নায়িকার পোশাক-বিভ্রাট। পছন্দের গাউনের চেন গেল কেটে! নতুন করে সেলাই করার পর আবার কেটে যায়! মুম্বইয়ে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে ভীষণ বিপদে পড়েন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। এ দিকে মঞ্চে ডাক তো পড়লই! কী করলেন শেষমেশ?

বাবা বনি কপূর কিংবা শ্রীদেবীর কল্যাণে নয়, তারকাসন্তান হয়েও নিজের চেষ্টায় বলিউডে আত্মপ্রকাশ করেছেন জাহ্নবী। নিজেকে প্রমাণ করাটা জেদের পর্যায়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। তিনি নিজেই এখন নিজের তুলনা। সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয় জাহ্নবী তাঁর সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবি-সহ জানালেন সমাজমাধ্যমে। দেখা যায়, গাঢ় বেগনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তাঁর সজ্জাশিল্পী। কিছুতেই চেন আটকানো যাচ্ছে না। অভিনেত্রীর মুখভার। সেই ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন, “যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!”

ইনস্টাগ্রামে জাহ্নবীর ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবির একটিতে দেখা যায় এক জন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পিছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় ‘রুহি’-র নায়িকা অন্য এক জরি দেওয়া পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী।

Advertisement

সেই পুরস্কার অনুষ্ঠানে জাহ্নবী মনোনীত হয়েছিলেন সেরা অভিনেত্রীর তালিকায়। তবে তাঁকে টেক্কা দিয়ে সেরার সম্মান জিতে নেন আলিয়া ভট্ট। জাহ্নবী এতে একটুও দমেননি। তিনি লম্বা ইনিংস খেলতে চান। ‘মিলি’র পর তাঁকে দেখা যাবে ক্রিকেটভিত্তিক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। তেলুগু ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ‘এনটিআর ৩০’ নামের সেই ছবির পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এ ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’-সহ আরও একগুচ্ছ ছবির কাজ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy