Advertisement
E-Paper

Khushi Kapoor: পারিবারিক উৎসবে তাক লাগালেন জাহ্নবীর বোন খুশি, তাঁর লেহেঙ্গার দাম কত জানেন?

তুতো দাদা মোহিত মারওয়ার স্ত্রী অন্তরা মারওয়ার সাধ ভক্ষণের অনুষ্ঠানে তাক লাগালেন খুশি। উজ্বল নীল এবং সাদা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৮:০৯
খুশি কপূর।

খুশি কপূর।

দিদি জাহ্নবী কপূর বলিউডের নায়িকা। তবে ফ্যাশনের দিক থেকে তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন খুশি কপূর। সম্প্রতি সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন শ্রীদেবী এবং বনি কপূরের ছোট কন্যা।

তুতো দাদা মোহিত মারওয়ার স্ত্রী অন্তরা মারওয়ার সাধ ভক্ষণের অনুষ্ঠানে তাক লাগালেন খুশি। উজ্বল নীল এবং সাদা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি। পোশাক শিল্পীর অনিতা ডোংরে তৈরি করেছেন এই লেহেঙ্গা। পোশাকের সঙ্গে খুশি বেছে নিয়েছিলেন চকচকে লিপ গ্লস আর হালকা মেকআপ। ঢেউ খেলানো চুলে সুন্দরী তিনি। কিন্তু খুশির এই লেহেঙ্গার দাম কত জানেন?

অনিতা ডোংরের ওয়েবসাইটে ঢুঁ মারলে দেখা যাবে, খুশির এই লেহেঙ্গার দাম ৯৫ হাজার টাকা। প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি এই লেহেঙ্গাকেই পরিবারের উৎসবের জন্য বেছে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, ফ্যাশন সম্পর্কে তাঁর থেকে বোন খুশি অনেক বেশি সচেতন। মোহিতের স্ত্রীর সাধে সে কথাই যেন প্রমাণ করে দিলেন খুশি।

Janhvi Kapoor Khushi Kapoor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy