Advertisement
E-Paper

বিজয় সেতুপতি একা নন, ‘জওয়ান’-এ আরও এক দক্ষিণী তারকার সঙ্গে লড়বেন শাহরুখ! কে তিনি?

গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ছবির ‘প্রিভিউ’। ‘জওয়ান’-এর সেই প্রিভিউয়ে দেখা মিলেছে শাহরুখ খান-সহ নয়নতারা, দীপিকা পাড়ুকোন ও বিজয় সেতুপতির। ছবিতে কি রয়েছেন আরও এক দক্ষিণী তারকা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৪:০৯
symbolic image.

প্রতীকী ছবি। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

বছরের শুরুতে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে। প্রিভিউয়ের দেখা মিলেছে শাহরুখ-সহ ছবির বাকি তারকাদেরও। তাঁদের মধ্যে রয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতির মতো শিল্পীরা। ছবিতে নয়নতারা ও দীপিকার ‘লুক’ প্রকাশ্যে এলেও সেতুপতির লুক এখনও প্রকাশ করেননি নির্মাতারা। যদিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেতুপতির নিজস্ব পোস্টার। খবর, সেতুপতি ছাড়াও ‘জওয়ান’-এ আরও এক তাবড় দক্ষিণী তারকার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ। কে তিনি?

ছবির প্রিভিউ মুক্তির আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, ছবিতে নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে দক্ষিণী তারকা থলপতি বিজয়কে। এখন খবর, ‘জওয়ান’-এ একটি বিশেষ খল চরিত্রে অভিনয় করেছেন বিজয়। ওই চরিত্রের জন্য নাকি কোনও পারিশ্রমিকও নেননি তিনি। শাহরুখ ও ছবির পরিচালক অ্যাটলির সঙ্গে নাকি খুব ভাল সম্পর্ক বিজয়ের। সেই সম্পর্কের খাতিরেই নাকি ছবির জন্য নিজের ব্যস্ততার মধ্যেও সময় বার করেছিলেন তিনি। খবর, থলপতি বিজয়ের সঙ্গে নাকি বেশ অনেকটা সময়ের অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন শাহরুখ।

গত ১০ জুলাই ‘জওয়ান’-এর প্রিভিউ মুক্তি পাওয়ার পরেও নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছিল ছবিতে থলপতি বিজয়ের উপস্থিতি নিয়ে। সমাজমাধ্যমের পাতায় একাধিক অনুরাগী দাবিও করেন, প্রিভিউয়ে নাকি এক ঝলক দেখাও গিয়েছে তাঁকে। যদিও সেই ঝলক খুবই অস্পষ্ট। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিতে দেখা যাবে সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো অভিনেত্রীদেরও।

Jawan Shah Rukh Khan Vijay Sethupathi Vijay Thalapathy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy