Advertisement
E-Paper

Kangana: ডেঙ্গি-আক্রান্ত কঙ্গনা, তাই নিয়েই সেটে, জীবনে এখন ‘ইমারজেন্সি’!

কঙ্গনার কাছে কাজ আগে। শরীর যতই দুর্বল হোক, চলে এলেন কাজে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৮:২৪
শরীর অসুস্থ হতে পারে, কিন্তু ইচ্ছেটাই সব!

শরীর অসুস্থ হতে পারে, কিন্তু ইচ্ছেটাই সব!

ধুম জ্বর। শরীর দুর্বল। তবু তাঁর জীবনে এখন ‘ইমারজেন্সি’। প্রতি দিনের মতোই ছবির সেটে এলেন কঙ্গনা রানাউত। তাঁর প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে এখন পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে কাজে কোনও রকম গাফিলতি চাইছেন না তিনি। প্রসঙ্গত, তাঁর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ইমার্জেন্সি’ নামের একটি ছবি। ‌যার বিষয় দেশের জরুরি অবস্থা।

সূত্রের খবর, কঙ্গনার জ্বর বেশ কয়েক দিন ধরেই। সোমবার রক্ত পরীক্ষার রিপোর্টে ধরা পড়েছে ডেঙ্গি। তাঁর রক্তে শ্বেতকণিকার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। যা ঝুঁকির বলেই মনে করছেন চিকিৎসকরা।

তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকেই। মঙ্গলবার ছবির সেট থেকে অসুস্থ কঙ্গনার কর্মরত অবস্থার ছবি দিয়ে পোস্ট করা হয়েছে নেটমাধ্যমে। সেখানে লেখা, ‘জ্বর, রক্তে শ্বেতকণিকা সঙ্কেত দিচ্ছে। যখন ডেঙ্গি এসে তোমায় শুইয়ে দিতে চায়, তবু তুমি কাজে পৌঁছে যাও ঠিক সময়ে, তখন বুঝবে, প্যাশন নয়, এটা পাগলামি। স্যালুট আমাদের চিফ কঙ্গনাকে।’

পাল্টা উত্তরে কঙ্গনাও তাঁর দলের সদস্যদের ভালবাসা জানিয়ে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে, কিন্তু ইচ্ছেটা নয়।’

Kangna Ranaut Dengue Work Fever
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy