Advertisement
E-Paper

তিক্ততা ভুলে কঙ্গনার কণ্ঠে দীপিকার প্রশংসা, কী কারণে অভিনেত্রীকে সমর্থন করলেন বিজেপির সাংসদ?

দীপিকা ও কঙ্গনা দু’জনেই ইন্ডাস্ট্রিতে বহিরাগত। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁদের সম্পর্কের সমীকরণ। এ বার তিক্ততা ভুলে দীপিকাকে সমর্থন জানালেন কঙ্গনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৫
দীপিকার প্রশংসায় কঙ্গনা।

দীপিকার প্রশংসায় কঙ্গনা। ছবি: সংগৃহীত।

কঙ্গনা রনৌত ও দীপিকা পাড়ুকোন দু’জনেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও তাঁদের কেরিয়ারের শুরু, যাত্রাপথ— সবটাই একেবারে আলাদা। তবে একটি বিষয়ে মিল রয়েছে দু’জনেরই। দু’জনেই ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে প্রতিষ্ঠা পেয়েছেন মায়ানগরীতে। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁদের সম্পর্কের সমীকরণ। কখনও একে অপরের প্রশংসা করেছেন। আবার পরিস্থিতি বদলে যাওয়ায় তির্যক মন্তব্য করতেও ছাড়েননি। এমনকি, বিবাদেও জড়িয়েছেন তাঁরা। এ বার সেই দীপিকার পক্ষ নিলেন কঙ্গনা।

বছরখানেক ধরে আলোচনায় দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর থেকে শর্ত রেখেছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের ফলস্বরূপ একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা নাকি ফিরিয়ে দিয়েছেন দীপিকা। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। তাঁর পক্ষে বা বিপক্ষে হয়েছে বিস্তর আলোচনা। একাধিক নামজাদা অভিনেত্রী পরোক্ষে দীপিকার সমালোচনা করেছেন। আবার অনেকেই দীপিকার পক্ষও নিয়েছেন।

এ বার সেই তালিকায় নয়া সংযোজন কঙ্গনা রনৌত। যদিও এককালে দীপিকার বিয়ের অনুষ্ঠানে নাচা থেকে ছোটখাটো বিষয়ে তাঁকে সমালোচনা করেছেন। কিন্তু দীপিকার আট ঘণ্টার কাজের দাবি অনায্য নয় বলে এ বার জানালেন কঙ্গনা।

Advertisement

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘‘দীপিকা কিছু অন্যায্য চাইছে না। ও এখন মা হয়েছে। ওর কন্যাসন্তান রয়েছে। আমার মনে হয়, এই আট ঘণ্টার দাবি দীপিকা করতেই পারে। কারণ সেটা ও অর্জন করেছে।’’ পাশাপাশি তিনি এ-ও জানান, একটা সময় ছিল, যখন তাঁরা ১২ ঘণ্টাও কাজ করেছেন। কারণ, সেই সময়টা তাঁদের নিজেদেরকে প্রমাণ করার তাগিদ ছিল। সকলেই লড়ছিলেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য।

Kangana Ranaut Deepika Padukone Bollywood Actresses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy