Advertisement
E-Paper

কানাডার ক্যাফের সামনে গুলিবর্ষণের বছরখানেক পরে কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল?

কপিল শর্মাকে সরাসরি হুমকি দেন লরেন্স বিশ্নোই। এ বার ওই কুখ্যাত গ্যংস্টারকে নিয়ে মুখ খুললেন কৌতুকাভিনেতা। কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২
কপিল শর্মা।

কপিল শর্মা। ছবি: সংগৃহীত।

বলিউডের লোকেদের ছাড়বেন না, হুঙ্কার দিয়েছেন লরেন্স বিশ্নোই। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টীর বাড়ির বারান্দায় চার রাউন্ড গুলি ছোড়া হয়। বছর দেড়েক আগে অভিনেতা সলমন খানের বাড়ির সামনেও গুলিবর্ষণ হয়। তার পরে কপিল শর্মার ক্যাফের বাইরে দফায় দফায় গুলি চালানোর দায় স্বীকার করেন এই লরেন্স বিশ্নোই। তিনি কপিল শর্মাকে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘‘কানাডায় ব্যবসা বন্ধ করতে হবে, নয়তো মুম্বই গিয়ে গুলি করে আসব।’’ এ বার ওই কুখ্যাত গ্যংস্টারকে নিয়ে মুখ খুললেন কৌতুকাভিনেতা।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজ়নের ঘোষণা করা হল। সেখানেই নেটফ্লিক্সের এক উচ্চপদস্থ আধিকারিক কপিলকে বলেন, ‘‘আমাদের নজর, গোটা দেশের নজর তো অনেক দিন ধরেই তোমার উপরে আছে কপিল। আশা করছি, ১১টা দেশের পুলিশ নিশ্চয়ই তোমার খোঁজ করছে না।’’ তাতেই কপিল মজার ছলে বলেন, ‘‘একটা-দু’টো দেশের গ্যাংস্টারও আজকাল পিছনে পড়ে রয়েছে আমার।’’

সম্প্রতি কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন কপিল। ক্যাফে খোলেন সেখানে। কিন্তু সেখানে পরিস্থিতি তেমন অনুকূল নয়। রেস্তরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি। গত বছর ৯ জুলাই রাত ১টা নাগাদ, লাগাতার গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপ্‌স ক্যাফে’তে। প্রথম বার ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি। তার পরে ২৫ রাউন্ড গুলি চলে কপিলের ক্যাফের বাইরে। সেই সময় ওই হামলার দায় স্বীকার নেয় লরেন্স বিশ্নোই। তার পর থেকে একাধিক বার হুমকি পেয়েছেন কপিল। এ বার পাল্টা নাম না করে কি তাঁকে নিয়েই ঠাট্টা করলেন কপিল? প্রসঙ্গত, গত ডিসেম্বরে নতুন ছবি মুক্তি পেয়েছে কপিলের। নিজের শো নিয়েও ফিরছেন তিনি।

Kapil Sharma Lawrence Bishnoi Rohit Shetty Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy