Advertisement
E-Paper

Kartik Aryaan: তোমার মতো যেন হতে পারি, প্রিয়জনকে হারিয়ে বললেন কার্তিক

রবিবার নিজের শৈশবের একটি ছবি দিয়েছেন কার্তিক। সেখানে দেখা যাচ্ছে, দাদুর কোলে চেপে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১১:৫৬
কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ান।

মন ভাল নেই অভিনেতা কার্তিক আরিয়ানের। সদ্য দাদুকে (মায়ের বাবা) হারিয়েছেন তিনি। যদিও মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রিয়জনকে হারানোর খবর ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

রবিবার নিজের শৈশবের একটি ছবি দিয়েছেন কার্তিক। সেখানে দেখা যাচ্ছে, দাদুর কোলে চেপে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অভিনেতা। কার্তিকের পরনে লাল সোয়েটার এবং একই রঙের প্যান্ট। বিবরণীতে তিনি লিখেছেন, ‘আশা করব, এক দিন আমিও যে তোমার মতো কেতাদুরস্ত হতে পারি।’ কার্তিকের পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী নিমরত কউর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি প্রমুখ।

কার্তিকের সহকর্মী এবং একদা ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পাণ্ডেও গত শনিবার তাঁর ঠাকুমা স্নেহলতা পাণ্ডেকে হারিয়েছেন। মৃত্যুকালে স্নেহলতার বয়স হয়েছিল ৮৩ বছর। দুই তারকা মাত্র একদিনের ব্যবধানে হারালেন তাঁদের প্রিয়জনদের।

Actor Bollywood Kartik Aryaan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy