Advertisement
E-Paper

Kiara Advani: কিয়ারার স্বচ্ছ পোশাকের নীচে ওটা কী, স্যানিটারি ন্যাপকিন? বিদ্রুপের শিকার নায়িকা

শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিয়োয়। যেখানে দেখা যাচ্ছে, তাঁকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দু’জনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন। কিয়ারাও হাত দিয়ে তাঁর পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তার পর কিয়ারার সহকারী এবং কার্তিক দু’জনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১১:২৪
কিয়ারা আডবাণী

কিয়ারা আডবাণী

কার্তিক আরিয়ানের সঙ্গে বলিপাড়ার অনুষ্ঠানে হাজির হয়ে বিদ্রুপের শিকার কিয়ারা আডবাণী। সবুজ রঙের গাউন পরে হাঁটতে দেখা যায় রেড কার্পেটে। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই খানিক অস্বস্তি বোধ করেন কিয়ারা। কেন? পোশাকের জন্য? শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিয়োয়। যেখানে দেখা যাচ্ছে, তাঁকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দু’জনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন। কিয়ারাও হাত দিয়ে তাঁর পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তার পর কিয়ারার সহকারী এবং কার্তিক দু’জনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।

কিয়ারার সবুজ গাউনের নীচের অংশটি এমনই ভাবে কাটা হয়েছে, যাতে একটি পা দৃশ্যমান। অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার তলায় পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, তিনি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন। তা নিয়েই শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। কেউ লিখেছেন, ‘কিয়ারা কি স্যানিটারি ন্যাপকিন আটকে রেখেছেন?’ কারও মন্তব্য, ‘আমি দেখে ভাবলাম, স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন।’ কেউ আবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি।

আগামী মে মাসে কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-তে দেখা যাবে কিয়ারাকে। তা ছাড়া বরুণ ধবনের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও অভিনয় করেছেন তিনি। জুন মাসে মুক্তি পাবে সেই ছবি। দক্ষিণী অভিনেতা রাম চরণের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শুরু হবে তাঁর।

Kiara Advani Kartik Aryaan celebs wardrobe malfunction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy