Advertisement
E-Paper

বিজেপিতে যোগ দিতে পারেন জেনে দক্ষিণী অভিনেতা সুদীপকে হুমকি! পাল্টা উত্তর অভিনেতার

বিজেপিতে যোগ দিলে গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়া হবে! দক্ষিণী অভিনেতা অভিনেতা কিচ্চা সুদীপকে প্রকাশ্যে হুমকি। পাল্টা উত্তরে কী বললেন অভিনেতা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৭:০৪
Kiccha Sudeep gets threat to leak his private video amid actor’s BJP joining for Karnata election

সুদীপের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে আপাতত দাক্ষিণাত্যের রাজনীতি সরগরম। ফাইল চিত্র।

কর্ণাটকে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার করতে ভোট প্রচারে তারকা ফ্যাক্টর যোগ করতে চলেছে দল। তাই জনপ্রিয় কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের কাছে দলের সদস্য হওয়ার প্রস্তাব পাঠিয়েছে বিজেপি। শুধু তা-ই নয়, নির্বাচনে নাকি প্রতিদ্বন্দ্বিতাও করবেন অভিনেতা। সুদীপের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে আপাতত দাক্ষিণাত্যের রাজনীতি সরগরম। খবর জানাজানি হতে অভিনেতার ব্যক্তিগত জীবনেও বিপত্তি উপস্থিত। রীতিমতো হুমকি পাচ্ছেন অভিনেতা। হুমকিতে বলা হয়েছে বিজেপিতে যোগদান করলে তাঁর গোপন ভিডিয়ো নাকি ফাঁস করে দেওয়া হবে!

সুদীপ কর্ণাটকের আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করবেন। অভিনেতার কথায়, ‘‘আমার খারাপ সময়ে তাঁরা আমার পাশে ছিলেন। এ বার আমার সেই উপকারের কিছুটা হলেও ফিরিয়ে দেওয়ার পালা।’’ যদিও জল্পনা চলছিল এ বার কর্ণাটকের নির্বাচনে প্রার্থী হতে পারেন অভিনেতা। কিন্তু সেই জল্পনার অবসান। দলের হয়ে প্রচার করলেও নির্বাচনে অংশগ্রহণ করছেন না সুদীপ।

অন্য দিকে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অভিনেতার ‘ব্যক্তিগত ভিডিয়ো’ ফাঁস করে দেওয়া হবে বলেও নাকি জানানো হয়েছে। এই প্রসঙ্গে সুদীপের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘ঠিক সময়ে উত্তর দেব।’’ আগামী ১০ মে কর্ণাটকে নির্বাচন। তার আগে ভোটের প্রচারে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বিজেপি।

Kiccha Sudeep Threats BJP Kannada Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy