Advertisement
E-Paper

দু’জনে দুই ধর্মের, ছেলে হনুমানের গল্পের ভক্ত, তবু নীরবীরের প্রতি কটাক্ষ নিয়ে কী বক্তব্য কিশ্বর-সুযশের?

কিশ্বর ও সুযশের মধ্যে বয়সের ফারাক প্রায় ছয় বছরের। রয়েছে তেমনই ধর্মের ফারাক। শান্তিপূর্ণ ভাবেই বিয়ে হয় তাঁদের কিন্তু ছেলেকে কোন কটাক্ষের মুখে পড়তে হয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:২৮
(বাঁ দিকে) সূযশ রাই , (ডান ডিকে) কিশ্বর মার্চেন্ট।

(বাঁ দিকে) সূযশ রাই , (ডান ডিকে) কিশ্বর মার্চেন্ট। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের টেলিপাড়ার তারকাদম্পতি কিশ্বর মার্চেন্ট ও সুযশ রাই। তাঁদের সন্তান নীরবীর সবে পাঁচে পা দিয়েছে। তবু বাবা-মায়ের ধর্মের কারণে ছোট্ট নীরবীরকে কটাক্ষের শিকার হতে হয়েছে।

কিশ্বর জানান, যখন তাঁর ও সুযশের বিয়ে হয় সেই সময় অভিনেত্রীর বয়স ছিল ৩৫, আর সুযশের বয়স ছিল ২৮। যদিও কিশ্বরের বাড়ি বেশ রক্ষণশীল। তবু বাবা-মায়ের তরফ থেকে তেমন আপত্তি আসেনি। কিশ্বরের কথায়, ‘‘আমার বাবা ধর্মভীরু মানুষ, দিনে পাঁচ বার নমাজ পড়েন। জীবনে কোনও মন্দিরে পা দেননি। তবু সুযশকে মানতে খুব একটা অসুবিধে হয়নি। তবে সুযশের মায়ের আপত্তি ছিল। একে আমি মুসলিম, অন্য দিকে বয়সেও বড় ওর থেকে। তাই আপত্তি থাকাটা অস্বাভাবিক নয়। তবে সুযশ নিজের সিদ্ধান্তে অনড় ছিল। প্রথম থেকেই স্পষ্ট করে দেয়, জীবনসঙ্গী হিসাবে আমাকেই চাই ওর।’’

তার পর তাঁদের বিয়ে হয়। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়। বরং সইসাবুদের মাধ্যমে বিয়ে সারেন তাঁরা। ২০২১ জন্ম হয় তাঁদের ছেলের। কিশ্বর জানান, ইদে যখন ছেলের মাথায় টুপি পরিয়ে ছবি দেন, তখন অতটুকু বাচ্চাকে ‘ট্রোল’ করতে ছাড়েনি লোকজন। কিশ্বরের কথায়, ‘‘আমার ছেলে আসলে শিবজি থেকে হনুমান— সবার ভক্ত। আমার বাবার কাছে হনুমানের গল্প শুনতে চায়। আমি তো সবাইকে বলি, আমাদের সন্তানের কাছে মানবিকতাই শ্রেষ্ঠ ধর্ম।’’

Kishwer Marchant Hindi Serial TV Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy