Advertisement
E-Paper

Disha Patani: জন্মদিনে দিশাকে তোপ কেআরকে-র, ‘বুডঢা অভিনেতা’র সঙ্গে ভয়ঙ্কর দেখাচ্ছিল!

সলমন খানকে ফের কটাক্ষ কেআরকের! দিশার পাশে তাঁকে ‘বুডঢা’ দেখিয়েছে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৬:০৩
দিশা পটানির জন্মদিনেও সলমন খানকে এক হাত নিলেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান।

দিশা পটানির জন্মদিনেও সলমন খানকে এক হাত নিলেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান।

দিশা পটানির জন্মদিনেও সলমন খানকে এক হাত নিলেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। কী ভাবে? রবিবার, অভিনেত্রীর ২৯তম জন্মদিনে তাঁকে একটি বার্তা পাঠিয়েছেন কেআরকে। সেখানেই তাঁর তোপ, ‘বুডঢা অভিনেতার পাশে তোমায় ভয়ঙ্কর দেখাচ্ছিল!' গত মাসে মুক্তি পেয়েছে সলমন-দিশা অভিনীত ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। সেই ছবির প্রসঙ্গেই দিশাকে জড়িয়ে আসলে ‘ভাইজান’কেই খোঁচা মারলেন কমল, বুঝেছেন সবাই।

এখানেই শেষ নয়। জন্মদিনের শুভেচ্ছায় দিশাকে কেআরকের আরও পরামর্শ, আগামী দিনে তিনি যেন ‘বুড়ো অভিনেতা’র বদলে ‘টাইগার’-এর সঙ্গে বেশি কাজ করেন! পদবি না বললেও এই ‘টাইগার’ যে টাইগার শ্রফ, এ কথাও বুঝতে বাকি নেই কারওর। কারণ, বহু দিন ধরেই টাইগার-দিশার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। পর্দাতেও সেই রসায়ন ভালই ছাপ ফেলেছে।

কমল আর খানের পোস্ট

কমল আর খানের পোস্ট

সলমন খানের সঙ্গে দিশা প্রথম জুটি বাঁধেন ‘ভারত’ ছবিতে। ওই ছবিতে ক্যাটরিনা কইফও অভিনয় করেছিলেন। ভাল ব্যবসাও করেছিল ছবিটি। সম্ভবত সেই জায়গা থেকেই ফের ‘রাধে’ ছবিতে সলমন বেছেছিলেন দিশাকে। যদিও ছবির ট্রেলার দেখেই অনুরাগীদের প্রশ্ন ছিল, দিশার সঙ্গে সলমনকে কতটা মানাবে? জবাবে টুইটারে ‘ভাইজান’ আশ্বস্ত করেছিলেন, ‘দিশার পাশে আমায় একটুও বেমানান লাগবে না।’ এ দিকে ‘রাধে’ মুক্তির পরেই সলমনের নেতিবাচক সমালোচনা করেন কমল আর খান। এই কারণে অভিনেতার কোপেও পড়েন তিনি। খবর, ইতিমধ্যেই সলমন কেআরকে-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

salman khan Disha Patani Kamal R Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy