Advertisement
E-Paper

‘কার্তিককে আত্মঘাতী হতে বাধ্য করো না’, ছবি থেকে বাদ দেওয়ায় কর্ণকে কটাক্ষ কঙ্গনার

এই ঘটনার সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু প্রসঙ্গ তুলে আনতে দেরি করলেন না অভিনেত্রী কঙ্গনা রানাউত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ২০:১৮
সুশান্তের সঙ্গে কার্তিককে মিলিয়ে কর্ণকে আক্রমণ কঙ্গনার

সুশান্তের সঙ্গে কার্তিককে মিলিয়ে কর্ণকে আক্রমণ কঙ্গনার

‘দোস্তানা ২’ থেকে বাদ দেওয়া হল অভিনেতা কার্তিক আরিয়ানকে। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন সে কথা ঘোষণা করেছে নেটমাধ্যমে। কার্তিক আরিয়ানের সঙ্গে কর্ণের সম্পর্কের তাল কেটেছে বলে শোনা গিয়েছে বলি-পাড়ায়। আর সে কারণেই ‘দোস্তানা ২’ ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এই ঘটনার সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু প্রসঙ্গ তুলে আনতে দেরি করলেন না অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর আগেও কর্ণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুর পরেও অভিনেত্রী প্রযোজক ও পরিচালকের দিকেই আঙুল তুলেছিলেন। তাঁর দাবি, কর্ণের মতো ‘মাফিয়া’দের জন্যই সুশান্তের মতো বহিরাগতরা বলিউডে সুযোগ পেতে নাজেহাল হয়ে যান। সেই অভিযোগ ফের তুললেন ‘কুইন’।

টুইট করে লিখলেন, ‘দয়া করে কার্তিককে ছেড়ে দাও। ওর পিছনে পড়ে যেও না। যাতে ও আত্মহত্যা করতে বাধ্য হয়। ঠিক যে ভাবে সুশান্তের সময়ে করেছিলে’। একই সঙ্গে আর একটি টুইট করেন কার্তিককে উদ্দেশ্য করে। তাঁকে আশ্বাস জানান, কঙ্গনা তাঁর পাশে রয়েছেন।

কার্তিককে বাদ দেওয়ার পরে সেই ছবিতে তাঁর জায়গা কে নিচ্ছেন, সে কথা এখনও জানা যায়নি। তবে আগে থেকেই সে ছবিতে স্বাক্ষর করেছিলেন জাহ্নবী কপূর এবং টেলিভিশন অভিনেতা লক্ষ্য লালওয়ানি।

kangana ranaut Karan Johar Dostana 2 Kartik Aryaan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy