Advertisement
E-Paper

লিৎজ়লাৎজ়ের ছবিতে বিরাটের ‘লাইক’, ‘ওঁর জন্য খারাপই লাগছে’! অবশেষে মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

আবার এক নেটপ্রভাবীর সাহসী ছবিতে ‘লাইক’ করে শিরোনামে বিরাট কোহলি। পরে সেই ছবি ‘আনলাইক’ও করেন ক্রিকেটতারকা। এর পরে সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় জার্মান নেটপ্রভাবী বলেন, “আমার তো চক্ষু চড়কগাছ। সকালে ঘুম থেকে উঠে দেখছি সমস্ত খবরে আমি!”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৫৫
বিরাটকে নিয়ে কী বললেন লিৎজ়লাৎজ়?

বিরাটকে নিয়ে কী বললেন লিৎজ়লাৎজ়? ছবি: সংগৃহীত।

অবনীত কৌরের পরে এ বার জার্মান নেটপ্রভাবী লিৎজ়লাৎজ়ের ছবিতে বিরাট কোহলির ‘লাইক’। শুক্রবার সেই নিয়ে তোলপাড় নেটদুনিয়া। ২০২৫ সালে অবনীতের ছবি ‘লাইক’ করে তা আবার ‘আনলাইক’ও করেন বিরাট। দোষ দেন ‘অ্যালগোরিদম্‌’-এর। লিৎজ়লাৎজ়ের ছবিও নাকি ‘আনলাইক’ করেছেন বিরাট। এই আবহে মুখ খুললেন নেটপ্রভাবী নিজেই। কী বললেন লিৎজ়লাৎজ়?

সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় জার্মান নেটপ্রভাবী বলেন, “আমার তো চক্ষু চড়কগাছ। সকালে ঘুম থেকে উঠে দেখছি সমস্ত খবরে আমি!” তিনি আরও যোগ করেন, “কিন্তু, উনি (বিরাট) যে কখন ছবিটা ‘লাইক’ করেছেন তা বুঝতেই পারিনি। খবর পড়ে জানলাম। চারিদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে খবর দেখে আমার একাধিক পরিচিত আমাকে সেগুলো পাঠান। আজ অজস্র মেসেজ পেয়েছি। সকলেই বেশ উচ্ছ্বসিত।” এরই মাঝে ছড়িয়ে পড়েছে লিৎজ়লাৎজ়ের একটি পুরনো সাক্ষাৎকার যেখানে তিনি স্বীকার করেন যে, বিরাট তাঁর পছন্দের তারকা ক্রিকেটার। ফলে বিরাট তাঁর ছবি ‘লাইক’ করেছেন জেনে খুশিই হয়েছিলেন তিনি।

কিন্তু, এখন যে বিরাট সেই ছবি ‘আনলাইক’ করে দিয়েছেন। মন ভেঙেছে লিৎজ়লাৎজ়ের? নেটপ্রভাবীর কথায়, “না, আসলে ওঁর জন্যই আমার দুঃখ হচ্ছে। কারণ, ছবিটা ‘লাইক’ করে ‘আনলাইক’ করেছেন দেখে ওঁর জন্যই খারাপ লাগল। বুঝতে পারছি না, এই এত বড় ঘটনা কেন হয়ে গেল! কী করে যে লোকের চোখে পড়ল, আর খবর হয়ে গেল! আমার মনে হয় না এমন কোনও বড় ঘটনা এটা বা ওঁর কোনও উদ্দেশ্য ছিল এর নেপথ্যে।” তবে হঠাৎ ‘ভাইরাল’ হয়ে নাকি এখন একাধিক কাজের প্রস্তাব পাচ্ছেন লিৎজ়লাৎজ়। তিনি জানান, এখন সময় নিচ্ছেন। সঙ্গীত ও ভ্লগিংয়ের শখ তাঁর। ভারতে সঙ্গীত সংক্রান্ত সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, জানিয়েছেন লিৎজ়লাৎজ়।

Advertisement
Virat Kohli Anushka Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy