আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে অন্য স্বাদের রোম্যান্টিক কমেডি ছবি ‘লভশুদ্ধ’। ছবিটির পরিচালক বৈভব মিশ্র। ‘লভশুদ্ধ’-এর চিত্রনাট্য অনুযায়ী ছবির মুখ্য দুই চরিত্র অর্থাত্ নায়ক এবং নায়িকা বার বার একে অপরের সম্মুখীন হয়েছেন, কিন্তু সব ক্ষেত্রেই ভুল সময়ে বা ভুল স্থানে। আর বার বারের ‘ভুল’ থেকে কী ভাবে তাঁদের মধ্যে প্রেম দানা বাঁধল তা নিয়েই মূলত এই মজার ছবি। সদ্য মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলর। দেখে নেব ‘লভশুদ্ধ’-এর ট্রেলর।
দেখুন ‘লভশুদ্ধ’-এর ট্রেলর: