Advertisement
E-Paper

Ma-Sarada: মা সারদার জীবন নিয়ে ছবি, আধ্যাত্মিকতা ছাড়াও ছবিতে রয়েছে নতুন চমক

মা সারদার জীবন নিয়ে ছবি। এই প্রথম ছবিতে অভিনয় করবেন, গান গাইবেন সারদা মায়ের পরিবারের সদস্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৭:৩৪

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে চক্র প্রযোজনা সংস্থার মা সারদার জীবন নিয়ে ছবির শ্যুটিং। এর আগেও শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের জীবন নিয়ে ধারাবাহিক ও ছবি হয়েছে। তবে এই প্রথম ছবিতে অভিনয় করতে চলেছেন মায়ের পরিবারের কোনও সদস্য। এই ছবির পরিচালনায় রয়েছেন টুটুল বন্দ্যোপাধ্যায়। শৈশব থেকে মা সারদার শেষ জীবনের কথা নিয়েই এই ছবি। সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতেই এই ছবির শ্যুটিং হবে। মায়ের জীবনের বহু ঘটনা এই ছবিতে রয়েছে, যা আগে কখনও দেখানো হয়নি। এই ঘটনা পরিবারের সদস্যদের কাছ থেকেই জানা গিয়েছে। সারদা মায়ের নাতি মঙ্গলময় মুখোপাধ্যায় এই ছবিতে গিরীশ ঘোষের চরিত্রে অভিনয় করবেন। সারদা মাকে নিয়ে লেখা গানও গাইবেন।

সারদা মায়ের ছবিতে অভিনয় ও গানের সুযোগ পেয়ে অভিভূত মঙ্গলময় বাবু। আনন্দবাজার অনলাইনের কাছে বললেন,‘‘আমি মায়ের আদরের নাতি। সবসময় উনি আমার সঙ্গে আছেন। আমার ঠাকুমার নিজের তো কোনও সন্তান ছিল না, ভাইয়ের সন্তানদের নিয়েই ওঁর সংসার।” এই ছবির গানের কথা বলতে গিয়ে মঙ্গলময়বাবু বলেছেন, ‘‘সারদা মাকে নিয়ে বেলুড় মঠের স্বামীজিদের লেখা অনেক গান রয়েছে, ছবিতে সেই রকমই একটা গান আমি গাইব।’’ছবিতে সারদা মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিন জন অভিনেত্রীকে। তাঁরা কারা এখনই জানাতে চাননি ছবির নির্মাণ সংস্থা। এটুকুই জানা গিয়েছে টালিগঞ্জের পরিচিত মুখই দেখা যাবে সারদা মায়ের চরিত্রে।

Tollywod movie Ma Sarada
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy