Advertisement
E-Paper

Malaika Arora: আয়নার মুখোমুখি ব্রা-হীন মালাইকা, রূপ-লাস্যের জোয়ারে ভাসল ভক্তকুল

ভরা গরমে আবহাওয়ার পারদ যখন ৪০ পেরিয়ে গিয়েছে, তখনই শরীর এবং মুখ দুই ক্ষেত্রেই অনর্গল অভিনেত্রী। দুর্ঘটনা ভুলে আবার মালাইকা চনমনে মেজাজে। তার আভাস পেয়েই উল্লসিত তাঁর অনুরাগীরাও। বুধবার অনেক দিন পরে আয়নার সামনে সেজেগুজে সেলফি তুলেছেন। সেখানেই প্রথম চমক। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৭:৪৮
আবরণহীন হয়ে নজরকাড়া মালাইকা?

আবরণহীন হয়ে নজরকাড়া মালাইকা?

মালাইকা অরোরা শরীর উন্মুক্ত করলে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ে। মুখ খুললে উষ্ণতা বাড়ে ‘চায় পে চর্চায়!’ ভরা গরমে আবহাওয়ার পারদ যখন ৪০ পেরিয়ে গিয়েছে, তখনই শরীর এবং মুখ দুই ক্ষেত্রেই অনর্গল অভিনেত্রী। দুর্ঘটনা ভুলে আবার মালাইকা চনমনে মেজাজে। তার আভাস পেয়েই উল্লসিত তাঁর অনুরাগীরাও।

বুধবার দুটো কাজ করেছেন তিনি। অনেক দিন পরে আয়নার সামনে সেজেগুজে সেলফি তুলেছেন। সেখানেই প্রথম চমক। সজ্জায় ব্রা-হীন তিনি। সিক্যুইনের ড্রেস যৌবন ধরে রাখতে ব্যর্থ। আয়নায় প্রতিফলিত উন্মুক্ত পেলব পিঠ। প্রখর সূর্যও যেন তাঁর জৌলুসের কাছে হার মেনেছে!

আয়না ভরা লাস্য!

আয়না ভরা লাস্য!

রূপের আগুনে চোখ ধাঁধিয়েই তিনি মেতেছেন প্রেম নিয়ে চর্চায়। প্রতিবাদ জানিয়েছেন সমাজে মান্ধাতার আমল থেকে চলে আসা কিছু নিয়মনীতির। মালাইকা বিবাহবিচ্ছিন্না। তাঁর থেকে ১২ বছরের ছোট অর্জুন কপূরের সঙ্গে গভীর প্রেমে। সহবাসেও থাকেন। আর তাই নিয়ে নানা মুনির নানা মত।

এখানেই আপত্তি অভিনেত্রীর। প্রশ্ন তুলেছেন, প্রেম বা বিয়েতে সব সময়ে মেয়েদেরই ছোট হতে হবে? কেন? সমাজের চোখে বয়সে বড় কোনও নারী তার থেকে কমবয়সী পুরুষকে ভালবাসলে সেটা নাকি আর ভালবাসা থাকে না! প্রেম নাকি তখন ‘পাপ’। মালাইকা এই নিয়মেরও ঘোর বিরোধী!

Malaika Arora selfie Love Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy