Advertisement
E-Paper

Malaika Arora: মালাইকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দু’টি গাড়িতে ধাক্কা মারে, চোখে আঘাত নায়িকার

সংবাদমাধ্যম সূত্রে খবর, মালাইকা খুবই আতঙ্কে রয়েছেন এই ঘটনার পরে। যদিও খুব গুরুতর আঘাত লাগেনি তাঁর। চোখের কাছে আঘাত লেগেছে। কয়েকটি সেলাই পড়েছে। মাথার কাছে বালিশ থাকায় সেখানে চোট পাননি তিনি। আপাতত সুস্থ আছেন মালাইকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১২:১৯
মালাইকা আরোরা' দুর্ঘটনার পরে তাঁর গাড়ি

মালাইকা আরোরা' দুর্ঘটনার পরে তাঁর গাড়ি

শনিবার সন্ধ্যায় ফ্যাশন ইভেন্ট থেকে ফিরছিলেন বলি তারকা মালাইকা অরোরা। মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। সঙ্গে সঙ্গে অর্জুন কপূরের প্রেমিকাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। নায়িকার গাড়ির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। অন্য গাড়ি দু’টিতে ধাক্কা মারেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মালাইকা খুবই আতঙ্কে রয়েছেন এই ঘটনার পরে। যদিও খুব গুরুতর আঘাত লাগেনি তাঁর। চোখের কাছে আঘাত লেগেছে। কয়েকটি সেলাই পড়েছে। মাথার কাছে বালিশ থাকায় সেখানে চোট পাননি তিনি। আপাতত সুস্থ আছেন মালাইকা। রবিবার বিকেলের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। রবিবার সকালে মালাইকার বোন অমৃতা অরোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালাইকা এখন সুস্থ।

তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

Malaika Arora Amrita Arora Car Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy