Advertisement
E-Paper

দ্বিতীয় বার বিয়ে করবেন মালাইকা, নিজের মুখে কবুল করলেন অভিনেত্রী, পাত্র কি অর্জুন?

বেশ কয়েক বছর হল একসঙ্গে রয়েছেন অর্জুন-মালাইকা। ফের কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী? এ বার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মালাইকা নিজেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৩:২৪
দ্বিতীয় বার বিয়ের কথা ভাবছেন মালাইকা।

দ্বিতীয় বার বিয়ের কথা ভাবছেন মালাইকা। সংগৃহীত।

প্রায় বছর চারেক হল সম্পর্কে রয়েছেন অর্জুন কপূর ও মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের পর বিচ্ছেদ। তার পর অর্জুনের প্রেমে পড়েন অভিনেত্রী। সম্পর্ক নিয়ে কখনই খুব বেশি রাখঢাক রাখেননি তাঁরা। দিন কয়েক আগে তো মালাইকা সন্তানসম্ভবা হয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। সেই সময় নিজের বিরক্তি প্রকাশ করে নিন্দকদের এক হাত নেন অর্জুন। প্রচুর ঝড়ঝাপটা এসেছে কিন্তু একে অপরের হাত ছাড়েননি, বরং গভীর হয়েছে তাঁদের সম্পর্ক। কিন্তু বার বার যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে সেটি এই যে, ফের কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এ বার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মালাইকা নিজেই।

এই মুহূর্তে মালাইকা ব্যস্ত তাঁর নতুন রিয়্যালিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ নিয়ে। প্রতি পর্বেই থাকছে বিশেষ চমক। সাম্প্রতিক পর্বে বোন অমৃতা আরোরার সঙ্গে মায়ের কঙ্কন নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। সেখানেই বিয়ের প্রসঙ্গ উঠতে মালাইকা জানান, তিনি শীঘ্রই দ্বিতীয় বিয়ে করবেন।

শো-এ দুই বোন মধ্যে তাঁদের মায়ের কঙ্কন নিয়ে আলোচনা করছিলেন। তখনই অভিনেত্রী জানান, দুই বোনের মধ্যে তাঁর দ্বিতীয় বার বিয়ের সম্ভাবনা প্রবল। সুতরাং, ওই কঙ্কনটির দাবিদারও তিনি।

এমনিতেই বয়সের তুলনায় তেরো বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কথা শুনতে হয়েছে তাঁকে। ভালবাসার কাছে বয়স যে কোনও বাধা নয়, সে কথাই কি ফের প্রমাণ করবেন অর্জুন-মালাইকা? এখন সেটাই দেখার।

Malaika Arora Arjun Kapoor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy